সুমাইয়া শিমু ও তৌসিফের ‘অহর্নিশ ভালোবাসা’
অভিনয়শিল্পী সুমাইয়া শিমু ও তৌসিফ মাহবুব জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘অহর্নিশ ভালোবাসা’। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহাবুব সুমন।
নাটকটিতে দীপান্বিতা চরিত্রে সুমাইয়া শিমু ও সাহিলের চরিত্রে তৌসিফ অভিনয় করেছেন। নাটকটি আগামীকাল শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
নাটকে অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, খায়রুল আলম টিপু, শহীদুল, সবুজ প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, দীপান্বিতা খান ছোটপর্দার একজন নামকরা নাট্যনির্মাতা। কিছুদিনের জন্য মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন এই জনপ্রিয় নির্মাতা। একদিন তার বাসায় কেয়ারটেকারের ভাগ্নে সাহিল আসে তার মামার কাছে লেখাপড়া করার উদ্দেশ্যে। একপর্যায়ে সাহিলের সঙ্গে দীপা নিজের প্রয়োজনে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে চায়; কিন্তু সাহিল দীপাকে পাত্তা দেয় না। বয়সে বড় দীপার চতুরতার কাছে একসময় হার মানতে বাধ্য হয় সাহিল। এদিকে, দীপান্বিতা ও সাহিলের প্রেমের সম্পর্ক মোটেই ভালো চোখে নেয় না সাহিলের মামা। দুজনকেই বারবার সতর্ক করতে থাকে সে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

ফিচার ডেস্ক