Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
১৯:২৯, ১৮ জুলাই ২০১৫
আপডেট: ২১:১১, ১৮ জুলাই ২০১৫
সামি আল মেহেদী
১৯:২৯, ১৮ জুলাই ২০১৫
আপডেট: ২১:১১, ১৮ জুলাই ২০১৫
আরও খবর
সালমানের পাঠানো আইনি নোটিস ছিঁড়ে ফেললেন প্রযোজক
দুই বিচ্ছেদের পর আমিরের মনে নতুন বসন্ত, কে এই গৌরী স্প্র্যাট?
৫ জুলাই তৃতীয় বিয়ে করছেন ৬১ বছর বয়সী আমির খান
৩০ বছর পর ফিরল দিওয়ানা: শাহরুখের প্রথম সিনেমার অজানা ৫ তথ্য
মাত্র ৩০ মিনিটে বিয়ে! অনিল-সুনীতার সেই সিক্রেট ফাঁস

বলিউড তারকা

যাদের বিয়ে পারিবারিক সিদ্ধান্তে

সামি আল মেহেদী
১৯:২৯, ১৮ জুলাই ২০১৫
আপডেট: ২১:১১, ১৮ জুলাই ২০১৫
সামি আল মেহেদী
১৯:২৯, ১৮ জুলাই ২০১৫
আপডেট: ২১:১১, ১৮ জুলাই ২০১৫

মুম্বাই। ফিল্মপাড়া বলিউড। প্রতিনিয়ত এই ঝলমলে গ্ল্যামারের জগতে সম্পর্ক গড়ে, ভাঙে। এই সম্পর্ক ক্ষণিকের কি আজীবনের, দুই রকম হওয়ারই অহরহ নজির আছে এখানে। তবে এর বাইরেও, একেবারে পরিবারের পছন্দকেই মেনে নিয়ে জীবনসঙ্গী নির্বাচনের নজির দেখিয়েছেন অনেক তারকা। এর মধ্যে সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ শহিদ কাপুর, পরিবারের পছন্দে বিয়ে করেছেন মিরা রাজপুত নামের গ্ল্যামার-জগতের বাইরের এক মেয়েকে। স্কুপহুপের ফিচারে এসেছে এমন বেশ কয়েকজন সেলিব্রিটির কথা।

১. শহিদ কাপুর
শহিদ কাপুরকে দিয়েই শুরু করা যাক। মিরা রাজপুতের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর একেবারেই পারিবারিকভাবে। এর আগে বহু প্রেম, বহু সম্পর্ক কিংবা বহু বিতর্কের সঙ্গে জীবন পার করেছেন শহিদ। কারিনার সঙ্গে স্টেডি অ্যাফেয়ার ছাড়াও শহিদের জীবনে এসেছে প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষি বা আরো অনেকের নাম।


২. মাধুরী দীক্ষিত
সঞ্জয় দত্তের সঙ্গে রীতিমতো ঐতিহাসিক প্রেম ছিল মাধুরীর। কিন্তু শেষ পর্যন্ত অনস্ক্রিনের মতো অফস্ক্রিনে একই ফলাফল দেখাতে পারেনি সে সম্পর্ক। সঞ্জয়ের জীবনে একের পর এক মোড়, পটপরিবর্তন উত্থান-পতন এসেছে, চলছে এখনো। অন্যদিকে পরিবারের পছন্দে যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক ড. শ্রীরাম নেনেকে বিয়ে করে ‘মিসেস নেনে’ হয়েছেন মাধুরী। দুই ছেলেকে নিয়ে সুখী পরিবার তাঁর।


৩. কারিশমা কাপুর
অভিষেক বচ্চনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল কারিশমার। কিন্তু সে সম্পর্ক টেকেনি। এরপর পরিবারের পছন্দে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা। দীর্ঘদিন পর অবশ্য কিছুদিন আগে তাঁদেরও বিচ্ছেদ হয়ে গেছে।


৪. এশা দেওল
মায়ের মতো হওয়া দূরে থাক, এশা দেওল বলিউডে বলতে ন্যূনতম সাফল্যও পাননি। এরপর খুব দ্রুতই লাইমলাইট থেকে সরে গেছেন তিনি। বিয়েও করেছেন বহুদিন হলো। যদিও এশা বলেন যে তাঁর স্বামী তার ছোটবেলার বন্ধু, তবে পরিচিতরাই বলেছেন যে ভরতের সঙ্গে পারিবারিকভাবেই বিয়ে হয়েছে এশা দেওলের।


৫. বিবেক ওবেরয়
ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কম নাটকের মুখোমুখি হননি বিবেক ওবেরয়। সেই নাটকে সালমান জড়িয়ে রীতিমতো বিতিকিচ্ছিরি অবস্থা তৈরি করেছিলেন বলা যায়! এমন বাজে সময় পেরিয়ে যেতে পেরেছেন বিবেক, এ জন্য স্ত্রী প্রিয়াঙ্কার সমর্থন এবং সহযোগিতার কথা বারবারই উল্লেখ করেছেন তিনি। বিবেক-প্রিয়াঙ্কার বিয়েটাও কিন্তু একেবারে ‘অ্যারেঞ্জড’!


৬. শাম্মি কাপুর
প্রথম স্ত্রী গীতা বালির সঙ্গে বিচ্ছেদের পর পারিবারিকভাবে নীলা দেবীর সঙ্গে বিয়ে হয় সুপারস্টার শাম্মি কাপুরের।


৭. রাজ কাপুর
বলিউডের ক্লাসিক যুগের বিগস্টার রাজ কাপুরের জীবন ছিল বিচিত্র। নার্গিসের সঙ্গে তাঁর প্রেমের গল্প কে না জানে! কিন্তু শেষপর্যন্ত একসঙ্গে থাকা হয়নি নার্গিস-রাজের। কৃষ্ণা কাপুরের সঙ্গে পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল রাজ কাপুরের।


৮. গোবিন্দ
গোবিন্দর ক্যারিয়ারে স্ক্যান্ডাল তেমন একটা নেই বললেই চলে। তারকা হিসেবে তিনি সব সময়ই সফল ছিলেন। গোবিন্দর স্ত্রী সুনিতাকে পছন্দ করেছিলেন তাঁর মা, আর মায়ের সিদ্ধান্তে নাকি গোবিন্দ বিনা বাক্যব্যয়ে রাজিও হয়ে গিয়েছিলেন!

৯. ধানুশ
ধানুশ বিয়ে করেছেন দক্ষিণের জীবন্ত কিংবদন্তি সুপারস্টার রজনীকান্তর মেয়ে ঐশ্বরিয়াকে। পারিবারিকভাবেই হয়েছে এ বিয়ে।

সর্বাধিক পঠিত
  1. বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
  2. এবার মেয়ের বাবা হয়েছেন শাকিব খান, জানালেন বুবলী
  3. চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা নিয়ে টেজাবের সেমিনার
  4. ২৫ জুন আসছে ‘হেডলাইন’ : অপূর্ব-ইয়াশ-বিন্দু-সারিকাকে নিয়ে রহস্যের গল্প
  5. নেগেটিভ রিভিউ: শাকিব বলছেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক
  6. বিদেশ সফরে যাচ্ছে ‘রকস্টার’, ‘রইদ’ ও ‘মালিক’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x