ফারিয়া-অঙ্কুশের ‘আশিকি’
আজ ইউটিউবে প্রকাশ পেয়েছে অশোক পাতি পরিচালিত ‘আশিকি’ ছবির গানের একটি ভিডিও। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও অঙ্কুশ। ‘তোর আশিকি’ শিরোনামে গানটির ভিডিওতে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে তাঁদের দুজনকে।
নুসরাত ফারিয়া আজ শুক্রবার তাঁর ফেসবুক ফ্যান পেজে গানের ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “অবশেষে অপেক্ষা শেষ হলো আজ। বছরের সবচেয়ে প্রতীক্ষিত রোমান্টিক গান ‘তোর আশিকি’। সাবির সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জুবিন।”
প্রথমে ‘আশিকি’ ছবিটির নাম রাখা হয়েছিল ‘প্রেমী ও প্রেমী’। পরে ছবিটির নাম পরিবর্তন করেন পরিচালক। আসছে ঈদে ছবিটি ভারত ও বাংলাদেশে যৌথভাবে মুক্তি দেওয়া হবে। ফারিয়া ও অঙ্কুশ ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মৌসুমী।
দীর্ঘদিন নুসরাত ফারিয়া মডেলিং ও উপস্থাপনা করলেও রুপালি পর্দায় প্রথমবারের মতো কাজ করছেন। তাই ‘আশিকি’ ছবিটি নিয়ে দারুণ আশাবাদী বলে জানান তিনি। খুব শিগগির ছবির ফটোশুটে অংশ নেবেন ফারিয়া। ‘আশিকি’ ছবি নিয়ে এখন তাঁর সব ব্যস্ততা। আপাতত কোনো কিছু ভাবতে চান না তিনি।

নাইস নূর