Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১১:২৪, ২২ জানুয়ারি ২০১৮
নাইস নূর
১১:২৪, ২২ জানুয়ারি ২০১৮
আপডেট: ১১:২৪, ২২ জানুয়ারি ২০১৮
আরও খবর
আন্তর্জাতিক মানের বুলি না আওড়িয়ে একবারে করে দেখালাম : আরিফিন শুভ
‘যদি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারতাম, স্বীকৃতি পেতাম’...
ভালো কাজের সুযোগ, দেশে ওটিটির বিশাল সম্ভাবনা রয়েছে : ফারুকী
ইদানীং ভালো চরিত্রের জন্য অপেক্ষা কিছুটা কমছে : ইমরান
ময়মনসিংহ টু মুম্বাই : আরিফিন শুভর ১০ বছর

অন্যের ভালোলাগাকে আমিও গুরুত্ব দিই : নওশাবা

নাইস নূর
১১:২৪, ২২ জানুয়ারি ২০১৮
নাইস নূর
১১:২৪, ২২ জানুয়ারি ২০১৮
আপডেট: ১১:২৪, ২২ জানুয়ারি ২০১৮
অভিনেত্রী নওশাবা। ছবি : সংগৃহীত

কাজী নওশাবা আহমেদ। জনপ্রিয় এই অভিনেত্রী কাজ করছেন নাটক ও চলচ্চিত্রেও। সর্বশেষ ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে এ বি এম সুমনের বিপরীতে সিনথিয়া চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। সম্প্রতি অরিন্দম শীল পরিচালিত যৌথ প্রযোজনার ‘বালিঘর’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন নওশাবা। ছবিতে তাঁর চরিত্র ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন নওশাবা।

এনটিভি অনলাইন : কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস থেকে নির্মিত হচ্ছে ‘বালিঘর’। ছবিতে সাত বন্ধুর গল্প আছে। আপনার চরিত্র সম্পর্কে জানতে চাই।

নওশাবা : আমার চরিত্রের নাম জয়া। জয়া খুব শুভ্র একটা মেয়ে। সে তার সব বন্ধুর মধ্যে হারমোনি রাখার চেষ্টা করে। সে তার নিজের ভালোলাগার থেকে অন্যের ভালোলাগাকে গুরুত্ব বেশি দেয়।

এনটিভি অনলাইন : জয়া চরিত্রের সঙ্গে নিজের কোনো মিল খুঁজে পেয়েছেন কি?

নওশাবা : আমার মনে হয়, কমবেশি অনেক মেয়ে জয়ার সঙ্গে নিজের মিল খুঁজে পাবেন। আমাদের সমাজে অনেক জয়া আছে। অন্যের ভালোলাগাকে আমিও গুরুত্ব দিই। জয়া চরিত্রটি থেকে অনেক কিছু শিখেছিও আমি।

এনটিভি অনলাইন : ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাসটি কবে পড়েছেন?

নওশাবা : এক মাস আগে। যখন আমাকে অরিন্দম শীল চলচ্চিত্রটিতে অভিনয়ের প্রস্তাব দেন, তখনই তিনি এই বই আমাকে পড়তে বলেন। আর ছবির চিত্রনাট্য পড়েছি পরশু দিন। পরিচালক নিজে আমাদের সঙ্গে বসে চিত্রনাট্য বুঝিয়ে দিয়েছেন। কিছু কিছু চরিত্রের অভিনয় তিনি নিজেই করে দেখিয়েছেন। আমার অন্য রকম অভিজ্ঞতা হয়েছে। শিগগির ছবির শুটিং শুরু হবে।

এনটিভি অনলাইন : ছবিটিতে অভিনয়ের প্রস্তাব কীভাবে পেয়েছেন?

নওশাবা : পরিচালক অরিন্দম শীল আমার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি দেখেছেন। এরপর তিনি আমার পরিচিত অনেকের সঙ্গে আমাকে নিয়ে কথা বলেছেন। আমার সম্পর্কে ভালোভাবে জেনে তিনি আমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। আমি এ রকম ভালো ছবির প্রস্তাব হাতছাড়া করতে চাইনি।

এনটিভি অনলাইন : নাটকে এখন আপনাকে কম দেখা যায়। কারণ কী?

নওশাবা : প্রথমত, সময় পাই না। পরিবারকে বেশি সময় দিই। আর সত্যি বলতে, ভালো গল্পের চিত্রনাট্য পাওয়া এখন অনেক কঠিন। ভালো চিত্রনাট্য পেলেও কিছু পরিচালক শুটিংয়ের একদিন আগে বাসায় স্ক্রিপ্ট পাঠান। আসলে আমি এত ভালো অভিনেতা নই যে একদিন আগে চিত্রনাট্য পড়ে পরদিন শুটিং করতে পারব। এ জন্য কম কাজ করা হচ্ছে। এখন শুধু ‘সাত ভাই চম্পা’ নামে একটি ধারাবাহিক নাটকের শুটিং করছি। এখানে একজন ‘রাজকন্যা’ চরিত্রে আমি অভিনয় করছি।

এনটিভি অনলাইন : আর উপস্থাপনার কী খবর?

নওশাবা : দুরন্ত টেলিভিশনে ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছি। অনুষ্ঠানের নাম ‘স্বপ্ন আঁকার দল’। অনুষ্ঠানের নামটাই অনেক মজার। শিশুদের সঙ্গে কাজ করতে অন্য রকম আনন্দ পাচ্ছি।

এনটিভি অনলাইন : চলতি বছরে আপনার পরিকল্পনা কী?

নওশাবা : বড় পর্দাকে অনেক প্রাধান্য দিতে চাই। ভালো গল্প পেলে চলচ্চিত্রেই নিয়মিত কাজ করার আগ্রহ রয়েছে আমার।

সর্বাধিক পঠিত
  1. ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
  2. হাসপাতালে ভর্তি হারুন কিসিঞ্জার
  3. মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অপূর্ব
  4. এবার বুবলীর দাবি শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি
  5. ভালোবাসা দিবসে প্রিয়’র গান ‘ভেজা কাক’
  6. ভ্যালেন্টাইন্স ডে-তে প্রকাশিত হলো রানার ‘শুদ্ধ ভালোবাসা’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x