এবার বুবলীর দাবি শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি
ফের মাতৃত্বের গুঞ্জন, তার আগেই বিচ্ছেদের আলোচনা—ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে শবনম বুবলী। প্রশ্ন উঠেছে, যদি বিচ্ছেদ হয়ে থাকে, তবে নতুন করে মাতৃত্বের গুঞ্জন কেন? আর যদি না হয়ে থাকে, তবে সম্পর্কের অবস্থান কী?
এই ধোঁয়াশার মধ্যেই তিনি হাজির হন দেশের এক বেসরকারি টেলিভিশনের পডকাস্টে বিয়ে প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করা হলে তিনি জানান, তার ও শাকিব খান-এর মধ্যে এখনও আনুষ্ঠানিক কোনও বিচ্ছেদ হয়নি। ফলে নতুন করে বিয়ের প্রশ্নও আসে না।
বুবলীর ভাষ্য, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’
নিজের বৈবাহিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে অতীত বলে কোনও অপশন থাকে না।’
তার বক্তব্য থেকে স্পষ্ট, সম্পর্কের টানাপড়েন বা দূরত্ব থাকলেও আইনি বিচ্ছেদের পথ তারা বেছে নেননি। বর্তমান সম্পর্ক নিয়ে তিনি বলেন, অভিমান বা ভুল বোঝাবুঝি হতেই পারে, তবে সময়ের সঙ্গে অনেক কিছুই স্বাভাবিক হয়। ‘আমাদের কখনও ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম,’ যোগ করেন তিনি।
তবে এই শাকিব খান একাধিকবার গণমাধ্যমের দাবি করেছিলেন, বুবলীর সঙ্গে তাঁর আর কোন সম্পর্ক নেই। শুধু তাই নয়, একাধিক বিরূপ মন্তব্য করেন এই চিত্রনায়ক।

বিনোদন ডেস্ক