নতুন পরিচয়ে বুবলী, প্রথম কাজ নিয়েই বড় অর্জন
অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায়ও নাম লিখিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। প্রযোজক হিসেবে তাঁর নতুন যাত্রার প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি।
এই সুখবর ভক্ত ও অনুরাগীদের সঙ্গে মাঝে ভাগ করে নিয়েছেন বুবলী। একই সঙ্গে প্রকাশ নিজেদের প্রথম কাজের পোস্টার প্রকাশ করেছেন অভিনেত্রী। নতুন এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি আগামী দিনের পথচলায় সবার ভালোবাসা ও সমর্থন চেয়েছেন অভিনেত্রী।
আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বুবলী লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউজ এর প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ঠিকানা”, নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের Panorama Talent Section-এ। আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার।’
অভিনেত্রী বলেন, ‘এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।’
প্রসঙ্গত, বুবলীর কর্মজীবন শুরু হয় টেলিভিশন সংবাদ উপস্থাপক হিসেবে। এরপর শাকিব খানের সাথে ‘বসগিরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায়ও নাম লিখিয়েছেন এই অভিনেত্রী।

বিনোদন ডেস্ক