Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১৪:০০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২০, ১৯ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:০০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২০, ১৯ নভেম্বর ২০২৬
আরও খবর
সপরিবারে গ্রিসে ছুটির মেজাজে রজনীকান্ত
২০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘যাপিত জীবন’
কালজয়ী উপন্যাসের চরিত্রে আলি ফজল, আসছে বিবিসির নতুন সিরিজ
‘এক পয়সাও পাবে না পরিবার’, সম্পত্তি নিয়ে রজনীকান্তের ঘোষণা
বাবার সিনেমা মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা, চাইলেন দোয়া

‘মাতৃভূমি’র কলাকুশলীদের জন্য কী উপহার দিলেন ভাইজান?

বিনোদন ডেস্ক
১৪:০০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২০, ১৯ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:০০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২০, ১৯ নভেম্বর ২০২৬

সহকর্মী ও ঘনিষ্ঠদের প্রতি আন্তরিকতা আর উদারতার জন্য বলিউডে আলাদা পরিচিতি রয়েছে সালমান খানের। কাজের প্রতি নিষ্ঠার স্বীকৃতি দিতে কিংবা প্রিয়জনদের খুশি করতে প্রায়ই নানা চমক দেন তিনি। এবার নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর কলাকুশলীদের বিলাসবহুল ঘড়ি উপহার দিয়ে তাক লাগিয়ে দিলেন এই তারকা। পাশাপাশি সিনেমাটির মুক্তি পেছানোর কারণ নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি।

আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ এর ইউনিটের সদস্যদের পরিশ্রমের প্রতিদান দিতেই বিশেষ এই আয়োজন করেন সালমান খান। জানা গেছে, গত ১২ নভেম্বর পনভেলে নিজস্ব খামারবাড়িতে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। সেখানে সিনেমার প্রায় ২০ থেকে ২৫ জন সদস্যের হাতে দামি সুইস ঘড়ি তুলে দেন অভিনেতা।

সূত্রের বরাতে জানা যায়, সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসার দু’দিন পর এই আয়োজন করা হয়। কলাকুশলীদের আগে থেকে জানানো হয়েছিল যে সিনেমার প্রচার কৌশল নিয়ে একটি বৈঠক হবে। কিন্তু খামারবাড়িতে পৌঁছানোর পর তাঁরা বুঝতে পারেন, আসল উদ্দেশ্য ভিন্ন। প্রত্যেকের হাতে মূল্যবান ঘড়ি তুলে দিয়ে সকলকে চমকে দেন সালমান।

জানা গেছে, উপহার দেওয়া প্রতিটি ঘড়ির বাজারমূল্য প্রায় ২ থেকে ৬ লাখ টাকার মধ্যে। ওই আয়োজনের একটি ছবিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবির পুরুষ ও নারী সদস্যদের জন্য ভিন্ন দুটি ব্র্যান্ডের ঘড়ি বেছে নিয়েছিলেন সালমান পুরুষ কলাকুশলীদের দেওয়া হয়েছে ‘লংজিন’ ব্র্যান্ডের ঘড়ি এবং নারী সদস্যদের জন্য রাখা হয়েছিল ‘রাডো’ ঘড়ি। সালমান নিজেই সবার হাতে এসব উপহার তুলে দেন।

সিনেমার কাজ এগিয়ে নেওয়ার পথে নানা চ্যালেঞ্জ ও কালক্ষেপণের প্রসঙ্গও এদিন তুলে ধরেন সালমান খান। তিনি জানান, পোস্ট-প্রোডাকশনের কিছু কারিগরি কাজ এবং অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের আহত হওয়ার কারণে সিনেমার নির্মাণ পর্বে বাড়তি সময় লেগেছে। নির্মাতাদের মতে, দ্রুত সিনেমা প্রেক্ষাগৃহে আনার তাড়ায় দৃশ্য বা কারিগরি মানের সঙ্গে কোনো ছাড় দিতে চাননি তাঁরা।

এ সময় সেন্সর বোর্ড সংক্রান্ত একটি স্বস্তির খবরও শেয়ার করে নেন অভিনেতা। তার ভাষ্য অনুযায়ী, কোনো দৃশ্য কাঁচি না চালিয়েই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সব মিলিয়ে সিনেমার নির্মাণগত বিলম্বের ব্যাখ্যা এবং কলাকুশলীদের প্রতি সালমানের এই উদার উদ্যোগ বর্তমানে বিনোদন অঙ্গনে বেশ আলোচনা তৈরি করেছে।

বিনোদন বলিউড সালমান খান

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

২ ঘন্টা আগে
সপরিবারে গ্রিসে ছুটির মেজাজে রজনীকান্ত
৫ ঘন্টা আগে
২০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘যাপিত জীবন’
৭ ঘন্টা আগে
কালজয়ী উপন্যাসের চরিত্রে আলি ফজল, আসছে বিবিসির নতুন সিরিজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘এক পয়সাও পাবে না পরিবার’, সম্পত্তি নিয়ে রজনীকান্তের ঘোষণা
  2. বাবার সিনেমা মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা, চাইলেন দোয়া
  3. শিল্পীদের অপমানের প্রতিবাদে ‘১৯ সংগঠন’ থেকে জয়ের পদত্যাগ
  4. এক কোটি মালা পরাতেই জানা গেল ‘পঞ্চায়েত’র মুক্তির তারিখ
  5. বাংলাদেশ নাট্যোৎসবে মঞ্চস্থ হবে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’
  6. ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরী মণি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x