‘রঙিন পাতা’য় আলমগীর ও রেজানুর রহমান
এনটিভির জনপ্রিয় বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’। অনুষ্ঠানটিতে এবারে অতিথি হিসেবে দেখা যাবে দেশের জনপ্রিয় অভিনেতা আলমগীর ও আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমানকে।
পেশাগত কাজের বাইরেও আলমগীর ও রেজানুর রহমানের রয়েছে দারুণ বন্ধুত্ব। অনুষ্ঠানে আলমগীর তাঁর প্রথম সাক্ষাতকার পত্রিকায় প্রকাশ হওয়ার কথা ও অন্যান্য আরও অনেক বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। অন্যদিকে, রেজানুর রহমান সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
অনুষ্ঠানটি শনিবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য।অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।

কাজী মোহাম্মদ মোস্তফা জানান, দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এসব পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক আগ্রহ।
পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠান সাজানো হয়েছে।

ফিচার ডেস্ক