নারী-পুরুষের সম-অধিকার নিয়ে ‘অন্তর্দ্বন্দ্ব’
ভিন্ন ভিন্ন গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘অনাকাঙ্ক্ষিত’ সত্য দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। নাটকটি পরিচালনা করছেন ডি এ তায়েব। নাটকে এবারের পর্বের গল্পের নাম ‘অন্তর্দ্বন্দ্ব’। শ্রাবণী ফেরদৌসের রচনায় এবারের পর্বটি পরিচালনা করছেন শুভ্র খান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহ্সান হাবীব নাসিম, ইতিশা জোহরা, জুয়েল জোহর, ইয়াছিন, শর্মি, মাহি, বকর,সৌরভ, ইমরানসহ আরো অনেকে। আর পর্বটি সঞ্চালনা করেছেন শাহ্জালাল সবুজ।
পরিচালক শুভ্র খান বলেন, ‘আমাদের সমাজের সব সাবলম্বী মেয়েদেরই স্বাধীন হওয়ার ইচ্ছা থাকে। একটি মেয়ে শিক্ষিত হয়ে ওঠে শুধু সংসার গুছিয়ে রাখবে সেই স্বপ্ন নিয়ে নয়। তারও একটি ছেলের সাথে পায়ে পা মিলিয়ে চলতে মন চায়।
নারী আজ কোনো দিক থেকেই পিছিয়ে নেই। নারী-পুরুষ আজ সম-অধিকার পাবার দাবি রাখে। নারী-পুরুষের সম-অধিকার পাবার আকাঙ্ক্ষা নিয়ে এবারের পর্ব।’
আজ রাত ৮টা ২০ মিনিটে আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।

নাইস নূর