ঈদের তৃতীয় দিন
এনটিভির বিশেষ আয়োজন
ঈদুল আজহার তৃতীয় দিন, রোববারও থাকছে ঈদ উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন। আগামীকালের অনুষ্ঠানমালায় নাটক, টেলিফিল্ম, গান ছাড়াও থাকছে রাজনীতি নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘রাজনীতির বাইরে’। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক কী থাকছে কাল সারা দিন।
বিশেষ টেলিফিল্ম ‘চক্র’
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘চক্র’। ওয়াহিদ আনামের রচনা ও পরিচালনায় এখানে অভিনয় করেছেন নূসরাত ইমরোজ তিশা, শতাব্দী ওয়াদুদ, অর্চিতা স্পর্শীয়া, লুৎফর রহমান জর্জ, মিশু সাব্বির, রাশেদ মামুন অপু, শম্পা হাসনাইন, চাষী আলম, গোলাম রাব্বানী মিন্টু প্রমুখ।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ নারী ও শিশু পাচারের একটি উৎস এবং ট্রানজিট রাষ্ট্র হিসেবে পরিচিত। প্রতিদিন এ দেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু সীমান্ত দিয়ে অথবা বিমানযোগে পাচার হয়ে চলে যাচ্ছে। নতুন জীবনের স্বপ্নে বিভোর হয়ে পাচারকারীদের পাতা জালে জড়িয়ে পড়ছে তারা। চক্রে বাঁধা জীবনে, মন্দ চক্রের বিরুদ্ধে এমনই এক রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্প এটা।’
Trailer Of "CHOKRO" ON AIR - 3rd Day Of Eid Ul Azha @ 2:30PM On NTVYoutube Link For Better View - https://www.youtube.com/watch?v=5QafUaGvYosVersatile Media PresentsShunno Entertainment ProductionWritten & Directed By - Wahid AnamProduced By - Arshad AdnanCast - Tisha, Rahman Lutfur George Shatabdi Wadud Orchita Sporshia Mishu Sabbir Shampa Hasnine Chashi Alam Golam Rabbani Mintu Rashed Mamun Apu Tonmoy Saha Shawkat Akbar Child Artist - Mahiya, Plabon, Shariful Creative Director - Rana Alam Creative Consultant - Bunty MirCinematographer - Aditto Monir2nd Camera Man - Mong ChenSteady Cam Operator - AlexEdited By - Wahid Anam & ShujonDubbing & Sound Design - Ripon Nath (Soundbox)Asst Sound Design - Shakirujjaman PappuTrailer Voice - Wahid Anam VFX - Rashed RahiColor - Wahid AshikArt Director - Khakon Bsl Art Team - Samia Alam Mouli, Shobuj Make Up - Faruk BhaiChief Ad - Sumon BiswasAd - Mashrur Ahmed Babu, Rashed, Shuvo Kumar, Jafor, Muhammad Rishat, SamiaLine Producer - RionCostume - JaforI Would Love To Have Your Feedback :)"IF YOU LIKE IT, PLEASE SHARE IT WITH YOUR FRIENDS"
Posted by Wahid Anam on Sunday, September 20, 2015
বিশেষ সংগীতানুষ্ঠান ‘গীতল চিঠি’
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের তৃতীয় দিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে ব্যান্ড সংগীতের বিশেষ অনুষ্ঠান ‘গীতল চিঠি’। মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় বিশেষ এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ডদল ‘জলের গান’।
বিশেষ ধারাবাহিক নাটক ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমি হামিদ, সুষমা সরকার, নওশাবা, আনন্দ খালেদ, উজ্জ্বল মাহমুদ প্রমুখ।
এক্স ফ্যাক্টরের মঈন বন্ধু মাফির সঙ্গে কথা বলতে বলতেই ঠিক করে যে বাংলাদেশে প্রথমবারের মতো রোমান্স কনসালট্যান্সি ব্যবসা শুরু করবে সে। যেই ভাবা সেই কাজ। মঈন একটা বিজ্ঞাপন ছেড়ে দেয় ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’। সে ভেবেছিল সাড়া পাবে না। কিন্তু পরের দিনই দুটি ছেলে আর একটি মেয়ে যোগাযোগ করে তার সঙ্গে। নেমে পড়ে তারা সাত দিনের মিশনে।
বিশেষ নাটক ‘বুবুনের বাসর রাত’
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের তৃতীয় দিন ৮টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘বুবুনের বাসর রাত’। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন সাজু খাদেম, ভাবনা, সাবিলা নূর, অ্যালেন শুভ্র, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ।
বুবুন মায়ের বাধ্য ছেলে। এতটা বড় হয়েছে, কিন্তু এখনো প্রতিটি বিষয়ে তার মাকে প্রয়োজন। মাও ছেলের সঙ্গে এমন আচরণ করে যেন বুবুনের বয়স সাত বছর। সেই বুবুনের বিয়ে হচ্ছে আজ। যার সঙ্গে বিয়ে হচ্ছে, সেই নিতু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছে। তার সাবেক প্রেমিককে শায়েস্তা করার জন্য সে এই বিয়েতে রাজি হয়ে যায়। নতুন বউ বাসরঘরে বসে থাকে, কিন্তু বুবুন আর আসে না। বুবুন আসলে অনেক ভীতু, কোনো মেয়ের সঙ্গেই তার কখনো সখ্য গড়ে ওঠেনি। অনেক চেষ্টার পর বুবুন বাসর ঘরে গিয়ে হাজির হয়। স্মার্ট নিতু আর হাবাগোবা বুবুন মুখোমুখি হয়।
Entertainment Entertainment Entertainment..."Buboner bashorrat "by Animesh Aich..for Ntv..
Posted by Ashna Habib Bhabna on Tuesday, September 22, 2015
বিশেষ অনুষ্ঠান ‘রাজনীতির বাইরে’
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রাজনীতির বাইরে’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আবদুন নূর তুষার। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, বিশিষ্ট রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজনীতির বাইরে তাঁরা কথা বলেছেন বিভিন্ন অজানা বিষয় নিয়ে। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটে উঠেছে তাঁদের ব্যক্তিগত নানা প্রতিভার কথা।
বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু ছেলের দল’
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু প্রেমের গল্প’। আদনান আল রাজীব ও রেদওয়ান রনির যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।
দুষ্টুমি ভর করে কয়েকজন দুষ্টু ছেলের মাথায়। তারা প্ল্যান করে এক অভিযানের। তাদের পেছনে লাগে আবার মিষ্টি কয়েকজন মেয়ে। অদ্ভুত মজার সব ঘটনা ঘটতে থাকে একের পর এক।’
বিশেষ নাটক ‘অতঃপর অরিন্দম কহিল’
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘অতঃপর অরিন্দম কহিল’। কামরুল হাসানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন নিশো, সাদিয়া জাহান প্রভা প্রমুখ।
অরিন্দম মাসুদ এ সময়ের একজন জনপ্রিয় নির্মাতা। একটি মাত্র নাটক নির্মাণ করেই জনপ্রিয়তার তুঙ্গে সে। বিভিন্ন চ্যানেল তার নির্মিত নাটক পেতে আগ্রহী হয়ে ওঠে। দেশের বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক অঙ্গনে তার কাজ নিয়ে ব্যাপক প্রশংসা শুরু হয়। পত্রিকাগুলোও অরিন্দমের বিভিন্ন সংবাদ ছাপতে শুরু করে। এতসব ভালো খবরের মধ্যেই অরিন্দম একদিন আকস্মিক ঘোষণা দেয়, সে আর নাটক নির্মাণ করবে না, এবার সে সিনেমা বানাবে।

নাইস নূর