ঈদের সপ্তম দিন
এনটিভির বিশেষ আয়োজন
ঈদুল আজহার সপ্তম দিন আগামীকাল বৃহস্পতিবার। এ দিনও দর্শকদের জন্য রয়েছে এনটিভির বিশেষ আয়োজন। নাটক, টেলিফিল্মের পাশাপাশি আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘চাঁদফুল জোৎস্নার গান’। চলুন, একনজরে দেখে নেওয়া যাক এনটিভিতে কী থাকছে কাল সারা দিন।
বিশেষ টেলিফিল্ম : বালি
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘বালি’। সুমন ধরের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- সাদিয়া ইসলাম মৌ, আগুন, শম্পা রেজা, তানিয়া হোসেন প্রমুখ।
‘বিশেষ দিনের একটি লাইফ মিউজিক শোয়ের জন্য চ্যানেল এইচ সংগীতশিল্পী নীল চৌধুরীকে গান গাওয়ার জন্য অনুরোধ জানায়। অনুষ্ঠানের পরিকল্পনা শুনে দীর্ঘ ১২ বছর পর ক্যামেরার সামনে গান গাইতে রাজি হয় সে! অনেক ভক্তের গানের অনুরোধ, এবং গল্প পর্বে তার জীবনের গল্প জানতে চায় উপস্থাপিকা তানিয়া। নীল গানে গানে জীবনের হারানো প্রেমের কথা বলে। মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান নীল আর এতিম মেয়ে বালি পিঠাপিঠি একসাথে বড় হয়েছে। বালি সরকারি একটি হাসপাতালের সেবিকা। নীল বিভিন্ন জায়গায় ঘুরেও কোনো কিছুই করতে পারে না, গুণ থাকা সত্ত্বেও টাকার জন্য মাঝপথে থেমে যায় নীল। হঠাৎ গল্পের মতো একটি সুযোগের সম্মুক্ষীণ হয় বালি।’
বিশেষ সঙ্গীতানুষ্ঠান : চাঁদফুল জোৎস্নার গান
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের সপ্তম দিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘চাঁদফুল জোৎস্নার গান’। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পুতুল। এ অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করবেন তনিকা ভট্টাচার্য্য।
বিশেষ ধারাবাহিক নাটক : নিশ্চিত প্রেমের সাতটি উপায়
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘নিশ্চিত প্রেমের সাতটি উপায়’। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমী হামিদ, সুষমা সরকার, নওশাবা, আনন্দ খালেদ, উজ্জ্বল মাহমুদ প্রমুখ।
‘এক্স ফ্যাক্টরের মঈন বন্ধু মাফি’র সাথে কথা বলতে বলতেই ঠিক করে যে বাংলাদেশে প্রথমবারের মতো রোমান্স কনসালটেন্সি ব্যবসা শুরু করবে সে। যেই ভাবা সেই কাজ। মঈন একটা বিজ্ঞাপন ছেড়ে দেয় ‘নিশ্চিত প্রেমের সাতটি উপায়’। সে ভেবেছিল সাড়া পাবে না। কিন্তু পরের দিনই দুটি ছেলে আর একটি মেয়ে যোগাযোগ করে তার সাথে। নেমে পড়ে তারা ৭ দিনের মিশনে।’
বিশেষ নাটক: এক বিকেলের সুখ-দুঃখ
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের সপ্তম দিন রাত ৮.০৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘এক বিকেলের সুখ-দুঃখ’। আনিস চৌধুরী’র মূল গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ করেছেন সাগর জাহান। রতন রিপনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- অপি করিম, সজল নূর, মুনিরা মিঠু প্রমুখ।
‘রেবা টেনিস খেলোয়াড়। শহীদ নামের একটি ছেলে তাকে অনেক পছন্দ করত। এক সময় তাদের মধ্যে বন্ধুত্ব, ভালোবাসা এবং পরে বিয়ে। বিয়ের পর শহীদ তাকে টেনিস খেলা ছেড়ে দিতে বলে। রেবা কিছুতেই মেনে নিতে পারেনি।
মনমালিন্য শুরু হয়। হঠাৎ একদিন শহীদ শোবার ঘরে রেবার এক বন্ধুর চিঠি পায়। চিঠি নিয়ে শুরু হয় ঝগড়া, রেবা শহীদের বাড়ি থেকে তার মায়ের বাড়িতে চলে যায়। তারপর অনেক ঘটনার পর রেবা একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়, গল্প মোড় নেয় অন্যদিকে।’
বিশেষ সঙ্গীতানুষ্ঠান : বাংলা প্রাণের সুর
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের সপ্তম দিন রাত ৯টা ০৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বাংলা প্রাণের সুর’। মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ডি জে সোনিকা। এ অনুষ্ঠানে শিল্পীরা বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গান পরিবেশন করেছেন। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন- হাসান আবিদুর রেজা জুয়েল, ডলি সায়ন্তনী, শেফালী সারগাম, পূর্ণ ও সেলিম চৌধুরী।
বিশেষ ধারাবাহিক নাটক : দুষ্টু ছেলের দল
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু ছেলের দল’। আদনান আল রাজীব ও রেদওয়ান রনি’র যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটিতে অভিনয় করেছেন- মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।
‘দুষ্টামি ভর করে কয়েকজন দুষ্টু ছেলের মাথায়। তারা প্ল্যান করে এক অভিযানের। তাদের পিছনে লাগে আবার মিষ্টি কয়েকজন মেয়ে। অদ্ভুত মজার সব ঘটনা ঘটতে থাকে একের পর এক।’
Promotional of Eid Drama "Durotto Bojay Rakhun"Story : Hamed Hasan NomanDirected by Milon BhattaCharjeeCh. Assit. Direct by Shafin Ahmed BeachAds-Polash sudra,Rajib Dev sharma..DOP : Moshiur RahamanEdit, Color & Music : Romjan AliA Off Screen Productions...On Air : NTV at 11.15 (eid day 7)
Posted by Shafin Ahmed Beach on Tuesday, September 22, 2015
বিশেষ নাটক : দূরত্ব বজায় রাখুন
ঈদুল-আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের সপ্তম দিন রাত ১১টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘দূরত্ব বজায় রাখুন’। হামেদ হাসান নোমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। নাটকটিতে অভিনয় করেছেন- আফরান নিশো, শখ, পিয়া বিপাশা প্রমুখ। ‘ভার্সিটির মেধাবী ছাত্র রিজভীর কাছে, বিয়ের আগে প্রেম ভালোবাসা, পাপ, লজ্জার ব্যাপার। কিন্তু কয়দিন আগে তারই ডিপার্টমেন্টের মেয়ে নীলা তাকে একটি প্রেমপত্র দেয়। প্রেমপত্র পাওয়ার পর, রিজভীর কাছে মনে হয়, যেন মাটি ফাঁক হয়ে যাক, সেখানে সে ঢুকে পড়ুক। কিন্তু নাছোড় নীলার হাত থেকে তো বাঁচা যাবে না। তাই সে উপায় খুঁজতে গিয়ে শরণাপন্ন হয় রিজভীর মেসের রুমমেট ফারুকের কাছে। ফারুক তাকে বুদ্ধি দেয় যে, সে মেয়ের কণ্ঠে রুবিনা সেজে, ফোনে রিজভীর সাথে প্রেমালাপ করবে।

নাইস নূর