Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
১৬:৫৮, ১৬ অক্টোবর ২০১৫
সামি আল মেহেদী
১৬:৫৮, ১৬ অক্টোবর ২০১৫
আপডেট: ১৬:৫৮, ১৬ অক্টোবর ২০১৫
আরও খবর
‘আজহার’ এমরানের প্রথম ঝলক
ছেলেকে নিয়ে মিস্টার এক্স দেখবেন এমরান!
অদৃশ্য এমরান হাশমি

‘রাজ’-এ ফের এমরান, খলনায়ক হয়ে!

সামি আল মেহেদী
১৬:৫৮, ১৬ অক্টোবর ২০১৫
সামি আল মেহেদী
১৬:৫৮, ১৬ অক্টোবর ২০১৫
আপডেট: ১৬:৫৮, ১৬ অক্টোবর ২০১৫
‘রাজ’ মানেই এমরান হাশমি। ছবি : দ্য নিউজট্রাইব

অলৌকিক, অপার্থিব, অমীমাংসিত আর ভুতুড়ে কাণ্ডকারখানা নিয়ে এক গা হিম করা সিরিজ। সঙ্গে গ্ল্যামার আর গানের জবরদস্ত মিশেল। এই তো বলিউডের সফল হরর সিরিজ ‘রাজ’। ২০০২ সালে শুরু হওয়া এই সিরিজে শুরুতে না থাকলেও এখন তো এমরান হাশমিকে ছাড়া ভাবাই যায় না। বক্স অফিস ক্যাপসুলের খবরে পাওয়া গেল, এই সিরিজের চতুর্থ কিস্তিতে আবারও ফিরছেন পর্দার ব্যাডবয় এমরান হাশমি।

ডিনো মোরিয়া ও বিপাশা বসুকে নিয়ে ২০০২ সালে প্রথম বড়পর্দায় আসে ‘রাজ’। দারুণ সাফল্যের পর, প্রায় সাত বছর বাদে ২০০৯ সালে আসে ‘রাজ ২’ এখানেই আসেন এমরান হাশমি, সঙ্গে ছিলেন কঙ্গনা রানাউত। ২০১২-তে ‘রাজ-৩’ আবার এমরান, এবার ফেরেন বিপাশা; তবে খলচরিত্রে।

এই ফ্যাঞ্চাইজির আসল নিয়ন্ত্রক মহেশ ভাট ‘রাজ’-এর প্রত্যাবর্তন নিশ্চিত করেছেন। এ বছরের শেষ দিকে ইউরোপের বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে। এ মুহূর্তে পরিচালক বিক্রম ভাট দক্ষিণ আফ্রিকায় অন্য একটি ছবির কাজে ব্যস্ত রয়েছেন। তবে ‘রাজ’-এর চিত্রনাট্য এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। এ বছরের মাঝের দিকেই ছবির কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল, তবে কিছু কারিগরি কারণে তা হয়নি। নির্মাতাদলের সূত্র থেকে জানা যায়, এবারের ‘রাজ’ নাকি পুরো আন্তর্জাতিক মানের হরর ছবির মতো করেই নির্মাণ করা হবে, তাই একটু দেরি হচ্ছে।

তবে এবারের ছবিতে এমরান নাকি নায়ক নন, খলনায়ক হয়ে ফিরবেন! এ ব্যাপারে মহেশ ভাট একটু রহস্য করেই বলেছেন, ‘ওয়েল দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার।’ অর্থাৎ বিষয়টি স্বীকার না করলেও মোটেও অস্বীকার করেননি তিনি। তবে সঙ্গে এটা জুড়ে দিয়েছেন, “এমরানকে ছাড়া কোনো ‘রাজ’ হওয়া সম্ভব নয়।”

যে চরিত্রেই হোক, ‘রাজ’-এর মাধ্যমে মন্দালাগা ক্যারিয়ারে একটু সুবাতাসের আশা করতেই পারেন এমরান হাশমি। বেশ কয়েকটি ছবি টানা ফ্লপ গিয়েছে কিনা এই অভিনেতার!

এমরান হাশমি
সর্বাধিক পঠিত
  1. অপূর্ব-নিহার ‘মায়াপাখি’ নিয়ে দর্শক উচ্ছ্বাস
  2. দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ
  3. গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই
  4. বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে : বাঁধন
  5. যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
  6. ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের দাবির নিন্দা, সাংস্কৃতিক সেন্সরশিপের বিরুদ্ধে সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x