দুর্গাপূজায় এনটিভির ৩ দিনব্যাপী আয়োজন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২১, ২২ ও ২৩ অক্টোবর এনটিভিতে তিনদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
২১ অক্টোবর
পূজা উপলক্ষে আজ এনটিভিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে দুই পর্বের বিশেষ তথ্যচিত্র ‘মন্দিরের পথে’র প্রথম পর্ব। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী।
২২ অক্টোবর
২২ অক্টোবর বৃহস্পতিবার এনটিভিতে সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন- রিয়াজ, শাবনূর, পূর্ণিমা, রাজীব, ডলি জহুর প্রমুখ। দুপুর ১টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘চিঠিবাজি’। মোর্শেদুল ইসলামের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আহমেদ রেজা রুবেল, তিশা, রকিবুল হোসেন প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ তথ্যচিত্র ‘মন্দিরের পথে’র দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘দুর্গোৎসবের আরতি’। ঢাকা, নরসিংদী ও মানিকগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করা হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন জাহাঙ্গীর চৌধুরী।
২৩ অক্টোবর
এ ছাড়া আগামী ২৩ অক্টোবর শুক্রবার এনটিভিতে ভোর ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আগমনী আলো’। কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন বর্ণালী বিশ্বাস, সাগর রায়, কৌশিক, জয় সরকার ও তপস্বী। দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সমর্পণ’। সঞ্জয় কান্তের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমন তালুকদার। নাটকটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মীম, নিলয়, চিত্রলেখা গুহ, হাসান ইমাম প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘শাপমোচন’। ফাল্গুনী মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন এস এম দুলাল। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, চাঁদনী, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, পারভীন সুলতানা দিতি, মানস বন্দ্যোপাধ্যায়, দিলীপ চক্রবর্তী, জাহানারা ভূঁইয়া, অরুণ দাস ও মাসুদ আলী খান।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রতিবেদনমূলক অনুষ্ঠান ‘উদ্দীপন’-এর বিশেষ পর্ব। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠানটি বিশেষভাবে নির্মাণ করা হয়েছে।
রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘বিজয়শঙ্খ’। শাওন কৈরীর চিত্রনাট্য ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। অভিনয় করেছেন সাজু খাদেম, উর্মিলা শ্রাবস্তী কর, মিশু সাব্বির প্রমুখ।

নাইস নূর