তারকার শেষ
শেষ অভিমান রাফসানের সঙ্গে : স্পর্শীয়া
প্রতিদিন তারকাদের জীবনে কিছু না কিছু ঘটছে। কখনো তাদের আনন্দে দিন কাটছে, কখনো বা কষ্টে। আজ আমরা জানব, জনপ্রিয় মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়ার সর্বশেষ ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।
শেষ দামি উপহার
প্রতিনিয়ত উপহার পাই। কিন্তু কোনটা সবচেয়ে দামি, এটা বলা মুশকিল। আমার আর রাফসানের বিয়ের কথাবার্তা চলার সময় রাফসান আমাকে একটা উপহার দিয়েছিল। উপহারটি ছিল মিনিয়নের আদলে গড়া একটা ছাতা। এই উপহার আমার কাছে অনেক দামি মনে হয়।
শেষ শপিং
এক সপ্তাহ আগে করেছি। ঢাকার বিভিন্ন শপিংমল ঘুরে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করেছি। এর মধ্যে শুটিং উপযোগী কিছু পোশাকও কিনেছি।
শেষ খুব খুশি
যেদিন আমার আর রাফসানের বাগদান হয়, সেদিন খুব খুশি হয়েছিলাম। আপাতত এটাই আমার জীবনের শেষ আনন্দের ঘটনা।
শেষ কষ্ট
গেল ৬ অক্টোবর আমার শাশুড়ি মারা গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ শোনার পর আমি বিশ্বাস করতে পারিনি। মৃত্যুর দ্বিতীয় দিন আমার বিশ্বাস হয়েছিল, মা আর আমাদের মাঝে নেই। মা আমাকে অনেক ভালোবাসতেন। তাঁকে মিস করি অনেক। তাঁর মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। এখনো কষ্টের মধ্যেই দিন কাটছে।
শেষ ভয়
আমি আসলে প্রতিদিন ভয় পাই। মানে বেশি লোকজনের ভিড় দেখলেই আমার ভয় লাগে। খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আমি বাসা থেকে সহজে বের হই না।
শেষ দেখা চলচ্চিত্র
রাফসান আর আমি মাসখানেক আগে হলে গিয়ে একটি ছবি দেখেছিলাম। কী ছবি দেখেছি, এখন সেটা মনে করতে পারছি না।
শেষ অভিমান
রাফসানের সঙ্গে। আমাদের মধ্যে বন্ধুসুলভ আচরণ এখনো দূর হয়নি।

নাইস নূর