Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৬:৫৭, ১৫ এপ্রিল ২০১৫
মাজহার বাবু
১৬:৫৭, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ১৬:৫৭, ১৫ এপ্রিল ২০১৫
আরও খবর
ভুয়া ফটোকার্ড থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার
রটারড্যাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘মাস্টার’
৫০ টাকায় ৬ দিন সিনেমা দেখা যাবে টিএসসিতে
‘প্রিন্স’ মোশন ফার্স্ট লুকে হাজির শাকিব খান
৩২ চলচ্চিত্রে অনুদান দেবে সরকার, আবেদন করা যাবে ১ মার্চ পর্যন্ত

ফিরে এলো নায়ক মান্না

মাজহার বাবু
১৬:৫৭, ১৫ এপ্রিল ২০১৫
মাজহার বাবু
১৬:৫৭, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ১৬:৫৭, ১৫ এপ্রিল ২০১৫
নায়ক মান্নার নাম ফলক। ছবি : মাজহার বাবু

পহেলা বৈশাখে বিএফডিসিতে আবারও ফিরলেন নায়ক মান্না। স্বশরীরে না হলেও নাম আকারে তিনি এদিন আবারে স্থান পেয়েছেন নামফলকে। এফডিসির ডিজিটাল কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে মান্নার নামে। ভবনটির নাম এখন আগের মতোই হয়েছে- ‘মান্না ডিজিটাল কমপ্লেক্স’। মাঝে অবশ্য মান্নার নাম বাদ দেওয়া হয়েছিল। প্রয়াত জনপ্রিয় চিত্রনায়কের স্মৃতি ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়ে বলে জানান সংশ্লিষ্টরা। এই বিষয়ে পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, “৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে ‘মান্না ডিজিটাল ভবন’ থেকে ‘মান্না’ নামটি বাদ দিয়ে ভবনটির উদ্বোধন করা হয়। আমরা সবাই এই কাজের প্রতিবাদ করেছিলাম। পহেলা বৈশাখের আগের দিন আবার নায়ক মান্নার নামফলক বসানো হয়েছে। আমরা খুব খুশি যে মান্না তাঁর স্থান ফিরে পেয়েছেন।”

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, “জাতীয় চলচ্চিত্র দিবসে ‘মান্না ডিজিটাল ভবন’ থেকে ‘মান্না’ নামটি বাদ পড়ায় শুধু আমরা শিল্পীরাই না, পুরো এফডিসির লোকজন এর প্রতিবাদ করে। সাংবাদিক সমাজের কাছে আমরা কৃতজ্ঞ, যে তারা গুরুত্বের সঙ্গে বিষয়টি প্রকাশ করেছে। কারণ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে যেদিন নায়ক মান্নার নাম বাদ যায়, সেদিন সাংবাদিকরাই এর প্রতিবাদে সংবাদ প্রচার করেছেন। তারপর ধন্যবাদ এফডিসি কর্তৃপক্ষকে তারা আবারও নায়ক মান্নার নাম আগের জায়গায় ফেরত দিয়েছে।”

মাঝের কিছু সময় নাম বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির সহসভাপতি ওমর সানি। তিনি বলেন, ‘মান্না বারবার ফিরে আসেন না। নায়ক মান্না বাংলাদেশ চলচ্চিত্রের জন্য যা করেছেন, তা আমি কেন আমরা অনেকেই করতে পারিনি। তাঁর নামে একটি কমপ্লেক্স করা হয়েছে, এটা বাংলা  চলচ্চিত্রের জন্য কাজ করার স্বীকৃতি। এর ফলে যাঁরা ভালো কাজ করছেন, তাঁরা আরো ভালো কাজ করার উৎসাহ পাবেন।’  

নায়ক মান্নার স্ত্রী ও মান্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেলী মান্না বলেন, ‘নায়ক মান্না শুধু শিল্পী সমিতি নয়, তিনি প্রযোজক সমিতিরও সদস্য ছিলেন। সবচেয়ে বড় কথা, তিনি সব সময় চলচ্চিত্রের কথাই ভাবতেন। কথায়, চলাফেরায় সবকিছুতেই ছিল চলচ্চিত্র। তাঁর মৃত্যুর পর আমি ও আমার সন্তানরা যে সম্মান পেয়েছি, বাংলাদেশ চলচ্চিত্রের কাছে, আমাদের আর কোনো চাওয়া নেই।’

৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে ‘মান্না ডিজিটাল ভবন’ থেকে ‘মান্না’ নামটি বাদ দিয়ে নতুন করে উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। এ ঘটনায় এফডিসির শিল্পী, পরিচালক এবং তাঁর পরিবারের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিল। ঘটনাটির পেছনে উপযুক্ত কোনো কারণ দেখতে পারেনি কেউ। এভাবে এফডিসির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে মান্নার নাম মুছে দেওয়াকে তাঁর স্মৃতিকে চিরতরে হওয়ার শামিল বলে প্রতিবাদ করেছিলেন মান্নার সহযোদ্ধারা।

২০০৮ সালে তৎকালীন তথ্যসচিব জামিল ওসমান এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আ ন ম বদরুল আমিন বেশ ঘটা করেই মান্না ডিজিটাল ভবনের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ সাত বছর পর মান্নার নামটি হঠাৎ করেই মুছে ফেলার পেছনে কারণ হিসেবে বলা হচ্ছিল, মান্নার নামটি এফডিসির পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত ছিল না। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক এস এম হারুন-অর রশীদের সঙ্গে যোগাযোগ করে জানা গেল, তিনিও এ বিষয়ে ‌আগে কিছুই জানতেন না, সাংবাদিকদের কাছে থেকে তিনি বিষয়টি জেনে এর প্রতিকারের নির্দেশ দেন। রং করার জন্য নামফলক তোলা হয়েছিল এখন আবারও সেটি বসানো হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. এক দিনে হলিউডের ৩ সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে
  2. ভুয়া ফটোকার্ড থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার
  3. বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী
  4. সুরের ভেতর জীবন খোঁজেন এমিল আজাদ
  5. দেশে সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল : বুবলী
  6. দুই কিস্তির ওটিটি রাইটসের দাম বলেছিল ১৭০ কোটি, এখন ‘ধুরন্ধর ২’ একাই ১৫০ কোটি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x