মোটু পাতলু
প্রথমবার একসঙ্গে মুনমুন-আনন্দ
অভিনেতা আনন্দ খালেদ দর্শকদের সামনে সব সময় মজার সব চরিত্র নিয়ে হাজির হন। ঈদুল আজহার নাটকের জন্য সম্প্রতি ‘মোটু পাতলু’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান ও পরিচালনা করেছেন মঈনুল ওয়াজেদ রাজীব।
এই নাটকেই প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন রুমানা মালিক মুনমুন ও আনন্দ খালেদ। মুনমুন অভিনয় করেছেন কথা নামের একটি চরিত্রে। আর পাতলু চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চিকন আলী।
‘মোটু পাতলু’ নামের একটি কার্টুন সিরিজ থাকলেও কার্টুনের সঙ্গে নাটকের গল্পের কোনো মিল নেই বলে জানালেন অভিনেতা আনন্দ খালেদ।
মুনমুনের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা দারুণ ছিল বলে জানান অভিনেতা আনন্দ খালেদ। এ ছাড়া মুনমুনের সময়জ্ঞান ও ব্যবহারেও বেশ মুগ্ধ ছিলেন তিনি। নাটকটিতে মুনমুনের সঙ্গে আনন্দ খালেদের বেশ কিছু রোমান্টিক দৃশ্যও রয়েছে।
নাটকে নিজের চরিত্র নিয়ে আনন্দ খালেদ বলেন, ‘মোটু অনেক সরল একটা ছেলে থাকে। অন্যদিকে পাতলু অনেক চঞ্চল। মোটুকে পছন্দ করে কথা, কিন্তু মোটু সেটা বুঝতে পারে না। পাতলু মোটুকে এই বিষয়টি বোঝাতে চেষ্টা করে। এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প। এ ছাড়া আরো অনেক বিষয় রয়েছে যা দর্শকরা দেখে অনেক মজা পাবেন।’

নাইস নূর