Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
১১:৪৫, ২০ মে ২০১৫
আপডেট: ১৪:২৮, ২০ মে ২০১৫
সামি আল মেহেদী
১১:৪৫, ২০ মে ২০১৫
আপডেট: ১৪:২৮, ২০ মে ২০১৫
আরও খবর
দেশের সিনেমা হলে ‘স্পাইডারম্যান’, টিকিটের জন্য ভক্তদের দীর্ঘ সারি
হলিউড হরর থেকে ৩ডি কনসার্ট, একদিনে ঢাকার হলে ৪ সিনেমা
‘দ্য ওডিসি’র ঝড়ের মাঝেই বিরতির ঘোষণা, সিনেমা বানাবেন না নোলান!
বিশ্বজুড়ে নোলানের ‘দ্য ওডিসি’ ঝড় : ৩ দিনে ৩ হাজার ১৪৫ কোটি টাকা আয়
দেশের সিনেমা হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

খেলায় আপত্তি জর্জ ক্লুনির স্ত্রীর

সামি আল মেহেদী
১১:৪৫, ২০ মে ২০১৫
আপডেট: ১৪:২৮, ২০ মে ২০১৫
সামি আল মেহেদী
১১:৪৫, ২০ মে ২০১৫
আপডেট: ১৪:২৮, ২০ মে ২০১৫
জর্জ ক্লুনি ও তাঁর স্ত্রী আমাল আলামুদ্দিন। ছবি : নিউজ ইস্টওয়েস্ট

যত বড় স্টার হোক, দিনশেষে ঘরের কোণে সবারই কিন্তু একই দশা। সঙ্গীর মন জুগিয়ে না চললে ঘরে আগুন! বিয়ের পর থেকে স্ত্রীর হাজারও স্তুতি গেয়েও রেহাই নেই সুপারস্টার জর্জ ক্লুনির। তাঁর বউয়ের এককথা, খেলা-টেলা দেখা চলবে না টিভিতে। হলিউডি সংবাদমাধ্যমে এ নিয়ে বেশ হাসিঠাট্টাও চলছে কয়েক দিন ধরে।

জর্জের বউ আমাল আলামুদ্দিন পেশায় আইনজীবী। জর্জ আর লেবানিজ বংশোদ্ভূত এই সুন্দরীর বয়সের ফারাকটা একটু বেশি। তবে তা নিয়ে মাথাব্যথা দেখা যায়নি দুজনের একজনেরও। কিন্তু কাজকর্মের ব্যবধানটা সময়ে সময়ে তো টের পাওয়া যাবেই।

আমালের রূপে মজে জর্জ ক্লুনি হয়তো ঠাওর করতে পারেননি, ভেতরে ভেতরে তাঁর স্ত্রী সেই কাঠগড়ার কাঠখোট্টা মানুষ। কাজেই নিয়মনীতির চাপটা ভালোই টের পাচ্ছেন হলিউডের বহুল-আকাঙ্ক্ষিত এই পুরুষ।

সপ্তাহ শেষে ছুটির দিন টেলিভিশনে খেলা দেখায় এক্কেবারে নিষেধাজ্ঞা জ্ঞাপন করেছেন আমাল। তাতে খেলাপাগল জর্জের আর যা-ই হোক, বিশেষ আরাম লাগার কথা নয়।

রমণীমোহন জর্জ অবশ্য একটু অন্য পথে স্ত্রীকে গলানোর চেষ্টা করে যাচ্ছেন বেশ কিছুদিন ধরেই। সাক্ষাৎকার কি মন্তব্যে, সব সময় খালি বউয়ের জন্য স্তুতি তাঁর মুখে থেকে ঝরে ঝরে পড়েছে!

‘আমার স্ত্রী স্মার্ট একজন মহিলা’; ‘বিয়ের পর ও আমার জীবনটা একেবারে বদলে দিয়েছে!’—এমন আরো কত কী! সে সঙ্গে নাকি একটু একটু করে চেষ্টাও করে যাচ্ছেন স্ত্রীকে খেলার ভক্ত করে তোলার জন্য। হাজার হোক, বয়স এখন ৫৪, এখন তো আর তরুণ বয়সের পাগলামি করা সাজবে না সাবেক ব্যাটম্যানের!

জর্জ ক্লুনি
সর্বাধিক পঠিত
  1. ‘জেনুইন ওষুধটা খেয়ে মরার সুযোগ হবে তো?’—আসিফ আকবরের আক্ষেপ
  2. ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’, কাকে ফিরে পাওয়ার অপেক্ষায় প্রভা?
  3. ৪ হাজার কোটি বাজেটের ‘রামায়ণ’, কত আয় করতে পারবে?
  4. দেশের সিনেমা হলে ‘স্পাইডারম্যান’, টিকিটের জন্য ভক্তদের দীর্ঘ সারি
  5. শাবনূরের নতুন পোস্টে ভালোবাসার বন্যা, কী লিখলেন অভিনেত্রী?
  6. ‘ধুম ৪’ এ নেই রণবীর কাপুর, জানালেন নিজেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x