২৫ কোটি বাজেটে আয় ৩১২ কোটি, ২৭ দিনেই মালয়ালম সিনেমায় ইতিহাস

মাত্র ২৫ কোটি রুপি বাজেট। মুক্তির ২৭ দিনেই বিশ্বব্যাপী আয় ৩১২ কোটি রুপির বেশি। বক্স অফিসে এমন সাফল্য নিয়ে মালয়ালম সিনেমায় নতুন রেকর্ড গড়েছে নিভিন পলি ও মমিতা বৈজু অভিনীত ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’। গিরিশ এ. ডি. পরিচালিত সিনেমাটি এখন মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়কারী সিনেমা।২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’। মুক্তির ২৪তম দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৩০৪ কোটি ৯৫ লাখ রুপি...