Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন ডেস্ক
১৬:০৫, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ১৬:০৮, ০৮ মার্চ ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:০৫, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ১৬:০৮, ০৮ মার্চ ২০২৬
আরও খবর
পোস্টার দিয়ে ‘দমে’র শুরু প্রচারণা
কাজাখস্তানে টিম ‘দম’: লাল পাহাড়- মরুভূমিতে রেকি
চঞ্চলের ‘দম’ সিনেমায় নিশো, আসছে ঈদে

ঈদে আসছে সারভাইবাল গল্প ‘দম’, প্রকাশ পেল ফার্স্ট লুক

বিনোদন ডেস্ক
১৬:০৫, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ১৬:০৮, ০৮ মার্চ ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:০৫, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ১৬:০৮, ০৮ মার্চ ২০২৬

পাহাড়ঘেরা এক মনোরম প্রান্তর। সূর্যোদয়ের কোমল আলোয় ধীরে ধীরে জেগে উঠছে প্রকৃতি। ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় এক নিঃসঙ্গ মানুষের উপস্থিতি। কিন্তু শান্ত সেই পরিবেশ খুব দ্রুতই বদলে যায় অদৃশ্য এক বিপদের ইঙ্গিতে। নীরবতা ভেঙে ঘনিয়ে আসে অজানা আশঙ্কা—আতঙ্কিত দৃষ্টি, অস্ত্রধারীদের উপস্থিতি আর বেঁচে থাকার মরিয়া সংগ্রামের আভাসে প্রকাশ পেয়েছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘দম’–এর ফার্স্ট লুক।

৮ মার্চ বেলা ১টায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয় ৫৪ সেকেন্ডের ফার্স্ট লুকটি। এতে দেখা গেছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর ভিন্নধর্মী উপস্থিতি। বিভিন্ন দৃশ্যের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করেছে রহস্য আর উত্তেজনার আবহ। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

পুরো ফার্স্ট লুক জুড়ে ক্লান্ত, উদ্বিগ্ন ও ভীত এক মানুষের লুকে দেখা গেছে আফরান নিশোকে। পূজা চেরীর অভিব্যক্তিতে ধরা পড়েছে অনিশ্চয়তা ও আতঙ্ক। অন্যদিকে চঞ্চল চৌধুরীকে দেখা গেছে বিস্মিত ও আতঙ্কিত অবস্থায়। সব মিলিয়ে দৃশ্যগুলো তৈরি করেছে এক ধরনের উৎকণ্ঠা—কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কার হাতে থাকবে বেঁচে থাকার শেষ সুযোগ—এমন প্রশ্নই যেন ছুড়ে দেয় প্রতিটি মুহূর্ত।

ফার্স্ট লুকের শেষ দিকে শোনা যায় একটি সংলাপ, সেটিও আফরান নিশোর কণ্ঠে। তিনি বলেন, ‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ।’ সংক্ষিপ্ত এই সংলাপটি দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।

নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘এটা এখন আর শুধু আমাদের সিনেমা নয়, এটা এখন সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। ফার্স্ট লুকটি সিনেমার একটি ঝলক মাত্র। এত দুর্গম লোকেশনে বাংলাদেশের কোনো সিনেমার শুটিং হয়েছে কি না আমার জানা নেই। টিজারে তার কিছু আভাস পাওয়া গেছে।’

‘দম’–এ শাজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তিনি বলেন, ‘এটা একটি সারভাইবাল গল্প, একই সঙ্গে ইমোশনালও। এমন একটি কাজ করতে পুরো টিমের অনেক চেষ্টা লেগেছে। ফার্স্ট লুক দর্শকদের ভালো লাগছে—এটাই আমাদের জন্য আনন্দের।’

সিনেমাটিতে পূজা চেরীর চরিত্রের নাম রানি। তার ভাষায়, ‘টিজারে শুধু রানির লুক দেখা গেছে। চরিত্রটির কয়েকটি স্তর আছে, যার মধ্যে দৃঢ়তা অন্যতম। নূরের জীবনে রানির প্রভাব কতটা—সেটা জানতে অপেক্ষা করতে হবে।’

এসভিএফ আলফা-আই ও চরকি প্রযোজিত ‘দম’ মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

দম

সংশ্লিষ্ট সংবাদ: দম

০১ মার্চ ২০২৬
পোস্টার দিয়ে ‘দমে’র শুরু প্রচারণা
১১ সেপ্টেম্বর ২০২৫
কাজাখস্তানে টিম ‘দম’: লাল পাহাড়- মরুভূমিতে রেকি
০৮ জুলাই ২০২৫
চঞ্চলের ‘দম’ সিনেমায় নিশো, আসছে ঈদে
সর্বাধিক পঠিত
  1. ৩ বছরের ভাবনায় ‘প্রেশার কুকার’, বললেন মেহেদী হাসান মুন
  2. ‘সরকার বলছে দেশে পর্যাপ্ত তেল আছে, তবে ভোগান্তি কেন’, প্রশ্ন শবনম ফারিয়ার
  3. ঘুমের মধ্যেই চলে গেলেন ভারতীয় বর্ষীয়ান অভিনেতা
  4. ‘ইত্যাদি’র মঞ্চে এবার গায়িকা বুবলী
  5. ঈদে আসছে সারভাইবাল গল্প ‘দম’, প্রকাশ পেল ফার্স্ট লুক
  6. নিউ ইয়র্কের গল্পের নায়ক এমদাদ, সাথে অধরা-ইমন 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x