ঈদে জুঁথি আঁখির দুই গান
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন দুটি মৌলিক গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী জুঁথি আঁখি। ‘বছর ঘুরে এলো ঈদ’ এবং ‘ঈদ মোবারক – খুশির গান’ শিরোনামের গান দুটি মুক্তি পাচ্ছে আজাদ মিউজিক ও গ্লোবাল মিউজিক স্টেশনে।
গান দুটির কথা ও সুর করেছেন নজরুল ইসলাম আজাদ। সংগীতায়োজনে ছিলেন আঞ্জুমান পারভীন। প্রযোজনা প্রতিষ্ঠান ই-মিউজিকের তত্ত্বাবধানে গান দুটির চিত্রায়ন পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট অ্যান্ড ভিলেজে গানগুলোর দৃশ্য ধারণ করা হয়েছে।
চাঁদরাত সন্ধ্যা ৭টায় ‘বছর ঘুরে এলো ঈদ’ গানটি আজাদ মিউজিকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। একই সময়ে ‘ঈদ মোবারক – খুশির গান’ শিরোনামের দ্বিতীয় গানটি গ্লোবাল মিউজিক স্টেশনের ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
জুঁথি আঁখি বলেন, ‘চমৎকার কথা ও সুরের দুটি গান শ্রোতাদের উপহার দিলাম। আশা করছি ঈদের আনন্দে গান দুটি সঙ্গী হবে।’
গীতিকার ও সুরকার নজরুল ইসলাম আজাদ জানান, ‘গান দুটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’

বিনোদন ডেস্ক