ঈদে ফাহিম-নাবিলার নতুন প্রেমের গান ‘ভালো থাকে মন’
ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে ফাহিম ইসলাম ও তারান্নুম নাবিলার নতুন গান ‘ভালো থাকে মন’। বুধবার (১৮ মার্চ) ডেডলাইন মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয়েছে।
গানের কথা লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ।
ভিডিওতে ভালোবাসার আবেগ-অনুভূতি ও খুনসুটিতে মেতেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবীন।
গানটি নিয়ে ফাহিম ইসলাম বলেন, ‘‘এটি নিরেট প্রেমের গান। জীবন ভাইয়ের কথায় আগেও গান করেছি, এবারও দারুণ কথামালা পেয়েছি। নাভেদ পারভেজের সুর-সংগীতে আছে রোম্যান্টিক আবহ। আশা করি শ্রোতারা প্রেমানুভূতির সঙ্গে হালকা দোলা অনুভব করবেন।’’
ফাহিম ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে প্রকাশিত হয়েছে ‘কেনো বলো না’ (২০১০) ও ‘বলছি তোমায়’ (২০১৩) একক অ্যালবাম। এছাড়া তিনি প্রায় ২০টি সিঙ্গেল গান প্রকাশ করেছেন।

বিনোদন ডেস্ক