তারকার ঈদ
দুই সন্তানকে নিয়ে পরী মণির বর্ণিল ঈদ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি এবার তার দুই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য এবং প্রিয়মকে নিয়ে দারুণ এক ঈদ উদযাপন করেছেন।
দীর্ঘ প্রতীক্ষিত এই উৎসবের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। পরী মণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করেন।
ছবিগুলোতে দেখা যাচ্ছে, পরী মণি তার ছেলে ও মেয়ের সঙ্গে বেশ হাসিখুশি এবং ঘরোয়া পরিবেশে সময় কাটাচ্ছেন। সন্তানদের সঙ্গে নিয়ে তার এই মাতৃত্বের মধুর মুহূর্তগুলো নেটিজেনদের বেশ নজর কেড়েছে।

বিনোদন ডেস্ক