Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • টলিউড
বিনোদন ডেস্ক
১১:৩৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১২:৪৪, ৩০ মার্চ ২০২৬
বিনোদন ডেস্ক
১১:৩৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১২:৪৪, ৩০ মার্চ ২০২৬
আরও খবর
রাহুলের মৃত্যুতে ১ কোটি ক্ষতিপূরণ, প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাকলিস্টে’র দাবি 
সাঁতার জানলেও কীভাবে পানিতে ডুবে মারা গেলেন রাহুল?
পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয়
গোয়েন্দা সিনেমার গল্পে কৌশানী মুখার্জি
বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা, বিয়ে কবে?

রাহুলের মৃত্যু প্রসঙ্গে যা বললেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
১১:৩৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১২:৪৪, ৩০ মার্চ ২০২৬
বিনোদন ডেস্ক
১১:৩৫, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১২:৪৪, ৩০ মার্চ ২০২৬

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। গতকাল রোববার বিকালে প্রিয়াঙ্কাকে চিরতকে একা করে চলে গেলেন রাহুল। রাহুলের অকাল প্রয়াণ নিয়ে চারিদিকে হইচই, হাজারো প্রশ্ন। তার আকস্মিক মৃত্যুর খবর এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকেই। সবচেয়ে কঠিন সময় পার করছেন তার স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। 

অভিনেতার মৃত্যুর পর রোববার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে কলকাতায় তাদের বাড়ির সামনে গণমাধ্যমের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ, অবিরাম ফোন বেজে চলেছে প্রিয়াঙ্কা সরকারের। সবকিছুর মাঝেই নীরব যন্ত্রণায় ডুবে ছিলেন প্রিয়াঙ্কা। রাত বাড়তেই অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দেন তিনি।

আরও পড়ুন: পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয়

প্রিয়াঙ্কা লিখেছেন,  এটি আমাদের জন্য অপরিসীম শোক এবং গভীর হতাশার সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর চাই।

পরিবারের সবাই একসঙ্গে এই শোক সামলানোর চেষ্টা করছেন জানিয়ে তিনি আরো লিখেন, আমাদের পরিবারে একটি শিশু আছে, একজন মা আছেন, আরও রয়েছে   প্রিয়জনেরা। আমরা সবাই মিলে এই অপূরণীয় ক্ষতি সামলানোর চেষ্টা করছি। গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, আমাদের বন্ধু ও সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ  দয়া করে আমাদের এই ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করুন। আমাদের শান্তভাবে শোক পালনের সুযোগ দিন।

প্রিয়াঙ্কার পোস্টে স্পষ্ট যে, তিনি এই মুহূর্তে নিজের চেয়ে বেশি চিন্তিত তার সন্তানের মানসিক অবস্থা নিয়ে। ‘একটি বাচ্চা’ এবং ‘একজন মা’— এই শব্দগুলোর মাধ্যমে তিনি গণমাধ্যমের কাছে হাতজোড় করে অনুরোধ করেছেন যেন তাদের এই শোকাচ্ছন্ন মুহূর্তে কোনোভাবেই ডিস্টার্ব না করা হয়। 

আরও পড়ুন: ফের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

রাহুলের মৃত্যুর খবর পেতেই টলিউড তারকারা প্রিয়াঙ্কা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে শুরু করেছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুলের সঙ্গে কাটানো স্মৃতি ভাগ করে নিচ্ছেন। 

প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার— টলিউডের এক সময়ের অন্যতম ‘পাওয়ার কাপল’। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে রাহুল-প্রিয়াঙ্কা জুটি যে ইতিহাস তৈরি করেছিল, তা আজীবন ভক্তদের মনে থাকবে।

টলিউড রাহুল অরুণোদয় প্রিয়াঙ্কা সরকার

সংশ্লিষ্ট সংবাদ: টলিউড

৩০ মার্চ ২০২৬
সাঁতার জানলেও কীভাবে পানিতে ডুবে মারা গেলেন রাহুল?
১৮ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশি শিল্পীদের নিয়ে যা বললেন সোহিনী
০৪ নভেম্বর ২০২৫
শুভশ্রীর জন্মদিনে মনের কথা জানালেন অঙ্কুশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঈদের সিনেমায় আলোচিত সাবিলা নূর
  2. স্টার সিনেপ্লেক্সে: ‘দম’কে পেছনে ফেলে শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’
  3. কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২ সিনেমা হলে ‘বনলতা এক্সপ্রেস’
  4. রাহুলের মৃত্যুতে ১ কোটি ক্ষতিপূরণ, প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাকলিস্টে’র দাবি 
  5. ‘ধুরন্ধর ২’-এর দাপটে কাঁপছে বক্স অফিস, ভাঙল কেজিএফের রেকর্ড
  6. সাঁতার জানলেও কীভাবে পানিতে ডুবে মারা গেলেন রাহুল?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x