Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • টিভি
বিনোদন ডেস্ক
০৮:৫০, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০৬, ১৮ এপ্রিল ২০২৬
বিনোদন ডেস্ক
০৮:৫০, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০৬, ১৮ এপ্রিল ২০২৬
আরও খবর
‘আমাকে সিয়ামের স্ত্রী বললে যে ক্ষেপে যাবো সেটা ঠিক না’
বাস্তব জীবনের গল্প নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা
ইডির দপ্তরে নুসরাত জাহান, সঙ্গে যশ
আবারও মা হচ্ছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি
ক্যানসার আক্রান্ত মাতিয়া বানু শুকু, সরকারের সহায়তা চায় পরিবার

সদ্য প্রয়াত বাবাকে নিয়ে বন্যা মির্জার আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক
০৮:৫০, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০৬, ১৮ এপ্রিল ২০২৬
বিনোদন ডেস্ক
০৮:৫০, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০৬, ১৮ এপ্রিল ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মির্জা আবুল হাসনাত ইনামুল বারী গত ১৫ এপ্রিল সকালে মারা যান। বাবার মৃত্যুর সময়ে বন্যা বাংলাদেশে ছিলেন না।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবাকে নিয়ে দীর্ঘ এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। যেখানে তার বাবার সরল জীবনযাপন, সততা এবং শেষ মুহূর্তের কিছু স্মৃতি তুলে ধরেছেন তিনি।

ফেসবুক পোস্টে বন্যা মির্জা লিখেছেন, ‘আমার বাপী মির্জা আবুল হাসনাত ইনামুল বারী গত ১৫ এপ্রিল সকাল ১০ টা ৪৫ মিনিটে আমাদের ছেড়ে চলে যান অন‍্য এক অজানা জগতে। সকল সন্তান তার বাবাকে সৎ ও সাহসী ভাবতে পছন্দ করে। কিন্তু আমার বাবা প্রকৃত সৎ ও সাহসী। জীবন নিয়ে তার কোনো অভিযোগ ছিলো না। শুধু চাইতেন আমরা তার সামনে থাকি সবসময়।’

অভিনেত্রী লেখেন, ‘তিনি অনেক বড় পদে কাজ করেছেন তাঁর কর্মজীবনে। কিন্তু আমরা তা কোনদিন বুঝতে পারিনি। কারণ এই নয় যে আমরা জানতাম না। কারণ আমাদের জীবন খুব সাধারণ ছিল, এখনো আছে। তিনি তার কর্মজীবনে অনেকগুলো মানুষের ভরণপোষণ করেছেন। আমি তার সততার বড়াই করছি না। বরং এটা একটা স্বাভাবিক বিষয় হিসেবে দেখছি বা আমরা তাই দেখি। তবু আজ বলছি কারণ তিনি আর নেই কোথাও।’

অবসরের পর ওপেন হার্ট সার্জারির দিনগুলোতেও তার বাবা হাসিমুখে লড়েছেন বলে উল্লেখ করেন তিনি লেখেন, ‘আমাদের কোনো সম্পত্তি নেই। থাকার কথাও না। সেসবে আমাদের প্রয়োজনও নেই। আমার বাবা তাঁর সমস্ত জীবন খুব সাধারণভাবে কাটিয়েছেন। যারা তাঁকে চেনেন তারা সকলেই জানেন। তাঁর অফিসের সহকর্মীরাও জানতেন। অফিসে কোনোদিন দেরী করে যাননি। অনেক কষ্ট করেছেন তবু হাসিমুখে থেকেছেন। রিটায়ার এর পরে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। সেদিনও আমি কাজে ছিলাম। আমরা চারজন, তিন বোন আর এক ভাই, আমরা সবাই কাজের ক্ষেত্রে তাঁর মতন। বা অনেক ক্ষেত্রেই। আমার বাবা বিশেষ বা বিশাল কোনো মানুষ ছিলেন বলে আমারা দাবি করিনা। তিনি সাধারণ মানুষ ও একজন বাবা। আমরাও তাঁর মতো খুব সাধারণ, এবং আমাদের জীবনও তাই। এইভাবে থাকা আমরা আমার বাবার কাছেই শিখেছি।’  

কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রেী লেখেন, ‘তবুও আমি যেহেতু মিডিয়াতে কাজ করি বা করেছি তাই কিছু মানুষ আমাকে চেনেন। আমার বাবাকে নিয়ে অনেকে নিউজ করেছেন। যারা নিউজ করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার বাবার জন‍্য আমার সহকর্মীরা পোস্ট দিয়েছেন। সেসব পোস্টে সহকর্মীরা সহমর্মিতা, সমবেদনা জানিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। অনেক মানুষ আমাকে কল করে সমবেদনা জানিয়েছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।’

বন্যা মির্জা তার পোস্টে আরও একটি আবেগী তথ্য শেয়ার করে জানান, মৃত্যুর আগের রাতে তার বাবা পরিবারের সবাইকে ভিডিও কল করে ক্ষমা প্রার্থনা করেছিলেন। এর পরদিন সকালেই তিনি অন্য এক অজানা জগতে পাড়ি জমান।

আজ শনিবার (১৮ এপ্রিল) যোহর নামাজের পর মনসুরাবাদ জামে মসজিদে তার জানাজা হবে বলেও জানান অভিনেত্রী।

সবশেষ বন্যা মির্জা লেখেন, ‘আমার বাবার জন্য আপনাদের দোয়া প্রার্থনা করি। কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ যদি আমার বাবার কারণে দুঃখ পেয়ে থাকেন তো তাকে ক্ষমাতে রাখবেন এই আশা করি।’

বিনোদন বন্যা মির্জা

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

২৩ এপ্রিল ২০২৬
‘আমাকে সিয়ামের স্ত্রী বললে যে ক্ষেপে যাবো সেটা ঠিক না’
২৩ এপ্রিল ২০২৬
বাস্তব জীবনের গল্প নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা
২২ এপ্রিল ২০২৬
ইডির দপ্তরে নুসরাত জাহান, সঙ্গে যশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘ডন ৩’ ছাড়ার জন্য ১০ কোটি ক্ষতিপূরণ ও লভ্যাংশ দিতে চান রণবীর
  2. ক্যানসারের সঙ্গে লড়ছেন অভিনেতা, চিকিৎসা ব্যয়ে দিশেহারা পরিবার
  3. ইডির দপ্তরে নুসরাত জাহান, সঙ্গে যশ
  4. আবারও মা হচ্ছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি
  5. শুক্রবার থেকে দেশের ৫০ হলে ‘দম’
  6. ক্যানসার আক্রান্ত মাতিয়া বানু শুকু, সরকারের সহায়তা চায় পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x