Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩০, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:৩৩, ২৪ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩০, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:৩৩, ২৪ এপ্রিল ২০২৬
আরও খবর
ব্রেন ক্যানসারের সঙ্গে লড়ছেন ইলিয়াস কাঞ্চন, এখন কেমন আছেন?
ফের প্রেমে পড়েছেন প্রভা?
‘মেসি থাকতে থাকতেই আরেকটা বিশ্বকাপ নিতে হবে’
কথা বলতে পারছেন না নির্মাতা অমি, চাইলেন দোয়া
এলোমেলো কোঁকড়ানো চুলে জয়া, নেট দুনিয়ায় ভক্তদের প্রশংসা!

২৭তম মেরিল-প্রথম আলো পুরস্কার : জমকালো আয়োজনে তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩০, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:৩৩, ২৪ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩০, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:৩৩, ২৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম প্রতীক্ষিত আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’ অনুষ্ঠিত হলো আজ শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ২৭তম এই আসরটি হয়ে ওঠে এক প্রাণবন্ত ও বর্ণিল সন্ধ্যা, যেখানে শিল্পী, নির্মাতা ও তারকাদের উপস্থিতিতে তৈরি হয় এক অনন্য উৎসবের আবহ।

মেরিল যত্ন ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত একটি ব্র্যান্ড। প্রতি বছর জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ এর সঙ্গে যৌথভাবে এই আয়োজনের মাধ্যমে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের কৃতী শিল্পীদের স্বীকৃতি জানিয়ে আসছে। ২০২৫ সালে নিজেদের কাজের মাধ্যমে আটটি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি ক্রিটিক ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পান। দর্শকের ভোটে নির্বাচিত এবং জুরিদের মূল্যায়নে মনোনীত কৃতী শিল্পীদের হাতেই তুলে দেওয়া হয় এবারের পুরস্কার।

অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ বলেন, ‘এই আয়োজন শুধু পুরস্কার প্রদান নয়, বরং আমাদের সংস্কৃতি ও সৃজনশীল মানুষদের সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ ভবিষ্যতেও শিল্প ও বিনোদন অঙ্গনের বিকাশে ভূমিকা রাখবে।’

এবারের আসরের উপস্থাপনায় ছিলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও বুদ্ধিদীপ্ত সঞ্চালনা পুরো অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।

পুরস্কারের তালিকায় এ বছর সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি পান আফরান নিশো, সেরা অভিনেত্রী তমা মির্জা এবং সেরা নবীন অভিনয়শিল্পী হিসেবে সম্মাননা অর্জন করেন শাম্মি ইসলাম নীলা।

সন্ধ্যার সবচেয়ে আবেগঘন পর্ব ছিল আজীবন সম্মাননা প্রদান। ২০২৬ সালে এই সম্মাননায় ভূষিত হন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য অভিনেতা এম এ আলমগীর। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

এ ছাড়া সংগীতে অসামান্য অবদানের জন্য দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমসকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। তার হাতে পুরস্কার তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

পুরস্কার প্রদান পর্বের পাশাপাশি ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা, যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

১৯৯৯ সালে যাত্রা শুরু করা এই আয়োজনটি আজ দেশের বিনোদন অঙ্গনের একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত। মেরিল ও প্রথম আলোর দীর্ঘদিনের এই যৌথ উদ্যোগ দেশীয় সংস্কৃতির ধারাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিনোদন মেরিল-প্রথম আলো পুরস্কার

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

১ ঘন্টা আগে
ব্রেন ক্যানসারের সঙ্গে লড়ছেন ইলিয়াস কাঞ্চন, এখন কেমন আছেন?
৩ ঘন্টা আগে
ফের প্রেমে পড়েছেন প্রভা?
৪ ঘন্টা আগে
‘মেসি থাকতে থাকতেই আরেকটা বিশ্বকাপ নিতে হবে’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব নিয়ে যা জানা গেল
  2. এলোমেলো কোঁকড়ানো চুলে জয়া, নেট দুনিয়ায় ভক্তদের প্রশংসা!
  3. নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
  4. সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা জানাবে শিল্পকলা একাডেমি
  5. দর্শকের মন ছুঁয়েছে খায়রুল বাসার-সাদনিমার ‘বই পোকা’
  6. শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট ভাইরাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x