Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • সংগীত
বিনোদন ডেস্ক
১২:৫৫, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:০৪, ২৮ এপ্রিল ২০২৬
বিনোদন ডেস্ক
১২:৫৫, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:০৪, ২৮ এপ্রিল ২০২৬
আরও খবর
কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু গ্রহণ করতে হয় : সামিয়া আফরিন
এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করল ‘উইডোজ বে’, ইতিহাস গড়লেন ম্যাথিউ রিস
নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, বেবি শাওয়ারে আনন্দে মেতেছেন অভিনেত্রী
অভিনেতা-সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই

ইউরোপ ও অস্ট্রেলিয়া মাতাতে যাচ্ছেন জেমস

বিনোদন ডেস্ক
১২:৫৫, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:০৪, ২৮ এপ্রিল ২০২৬
বিনোদন ডেস্ক
১২:৫৫, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:০৪, ২৮ এপ্রিল ২০২৬

দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপ ও অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন বাংলা ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি নগর বাউল জেমস। বহুল প্রতীক্ষিত এই সফরকে ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। আগামী জুলাইয়ে ইউরোপ ট্যুরে যাচ্ছেন তিনি। লন্ডন কনসার্ট দিয়ে শুরু হবে তাঁর এই সংগীতসফর।

২৫ জুলাই লন্ডনের সিটি প্যাভিলিয়নে গান শোনাবেন। এরপর পর্তুগালের প্রবাসী দর্শকদের মাতাবেন জেমস। ২৬ জুলাই দেশটির লিসবনের অন্যতম প্রধান ভেন্যু লিসবোয়া আও ভিভোতে অনুষ্ঠিত হবে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট ২০২৬’। এ কনসার্টের মাধ্যমে এবারই প্রথম পর্তুগালে কনসার্ট করতে যাচ্ছেন জেমস।

জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর বলেন, ‘পর্তুগালে এবারই প্রথম কনসার্ট করতে যাচ্ছি আমরা। আয়োজকেরা আমাদের জানিয়েছেন, নগরবাউলের অংশগ্রহণকে ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। আমাদের আশা, ইউরোপে দারুণ একটি ট্যুর হবে।’ 

প্রবাসী বাংলাদেশিদের জন্য কনসার্টটি আয়োজন করছে কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা। তাদের দাবি, পর্তুগালে এত বড় পরিসরে বাংলা গানের কনসার্ট আগে কখনও হয়নি। 

গত রোববার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় লিসবনের এভিনিউ রোমায় এক সংবাদ সম্মেলনে নগরবাউলের কনসার্ট নিয়ে সার্বিক পরিকল্পনা, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকসেবার বিষয়গুলো তুলে ধরেন আয়োজকরা।

ইউরোপের কনসার্টের পর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবেন জেমস। আগামী ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে ‘জেমস অ্যান্ড ফসিলস লাইভ ইন সিডনি’ কনসার্টে গাইবেন তিনি। এই কনসার্টে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন পশ্চিমবঙ্গের ফসিলস ব্যান্ডের রুপম ইসলাম। জেমস ও রুপম এর আগে একসঙ্গে একাধিক কনসার্টে পারফর্ম করলেও অস্ট্রেলিয়াতে এবারই প্রথম।

সিডনির কনসার্টটি আয়োজন করেছে বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়াতে বাংলা রক গানের সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট হতে চলেছে এটি।

বিনোদন সংগীত জেমস

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

১৫ সেপ্টেম্বর ২০২৬
কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু গ্রহণ করতে হয় : সামিয়া আফরিন
১৫ সেপ্টেম্বর ২০২৬
এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করল ‘উইডোজ বে’, ইতিহাস গড়লেন ম্যাথিউ রিস
১৫ সেপ্টেম্বর ২০২৬
নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ২০০ চিত্রনাট্য, ব্ল্যাঙ্ক চেকও ফিরিয়েছিলেন নওয়াজুদ্দিন
  2. মনির খানের কণ্ঠে আসছে আবেগঘন গান ‘মা’
  3. অভিনেতা-সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই
  4. দেশে ফিরেই হামলাকারীদের উদ্দেশে বাঁধনের কড়া বার্তা
  5. কারিনার অপূর্ণ স্বপ্ন পূরণে কাবা প্রাঙ্গণে বাবা
  6. পরীর নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’, সঙ্গে ইমতিয়াজ বর্ষণ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x