ফের স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ সুবাহর, বিস্ফোরক দাবি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমাইরা সুবাহ তার স্বামী হাসানের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও সম্পর্ক নিয়ে নানা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। সেই পোস্ট প্রকাশের পর সামাজিক পাতায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। পোস্টে সুবাহ দাবি করেন, তার স্বামী হাসানের আগেও একটি বিয়ে হয়েছিল, যা বিচ্ছেদে শেষ হয়। তার অভিযোগ, বিয়ের পরও হাসার পরকীয়ায় জড়িত রয়েছেন। এ কারণে সংসারে দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তিনি।
সুবাহ বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের আশায় তিনি ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকেই তিনি মানসিক চাপ, অপমান, ভয়ভীতি এবং ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন। আমাকে বারবার এমন পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে, যেন আমি তার অন্যায় দেখেও চুপ থাকি, না হয় নিজেই সম্পর্ক ছেড়ে চলে যাই।
তার ভাষ্য অনুযায়ী, বিয়ের পরও তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এবং ভবিষ্যতে আরও ৩-৪টি বিয়ের ইঙ্গিত দিয়েছেন।
সুবাহ আরও জানান, জেনে শুনে অতীত জীবন নিয়ে তাকে বারবার অপমান ও ছোট করা হয়েছে এবং বিভিন্ন নায়িকা, গায়িকা ও অন্যান্য নারীদের সঙ্গে সম্পর্কের বিষয়গুলো নিয়ে তাকে প্রতিনিয়ত মানসিকভাবে ভেঙে দিয়েছে।
তিনি বলেন, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। এরপর থেকে তিনি নানা ধরনের হুমকি ও মানসিক নির্যাতনের মুখোমুখি হচ্ছেন।
সুবাহর ভাষ্য মতে, ‘আমার কাছে অনেক কিছুর প্রমাণ রয়েছে, যা সময় হলে ধীরে ধীরে প্রকাশ করবো। আমি অনেক কষ্ট ও মানসিক যন্ত্রণার মধ্যে আছি। আমি আপনাদের সবার কাছে দোয়া ও সমর্থন চাই।’

বিনোদন ডেস্ক