Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • সংগীত
বিনোদন ডেস্ক
১৪:১০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৮, ০১ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:১০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৮, ০১ আগস্ট ২০২৬
আরও খবর
শুটিংয়ে গুরুতর আহত অভিনেত্রী রাশমিকা মান্দানা, দেড় মাস বিশ্রামের নির্দেশ চিকিৎসকদের
পুরস্কার জিতে পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানালেন বুবলী
লন্ডনে দীর্ঘ লড়াই শেষে দেশের পথে ইলিয়াস কাঞ্চন
বিবাহবার্ষিকীতে মৌসুমীকে নিয়ে কী লিখলেন ওমর সানী?
ছোট পর্দায় ফিরছেন ইধিকা পাল

সংসদ প্রাঙ্গণে উন্মুক্ত কনসার্টে গাইবেন আসিফ-সেজানসহ জনপ্রিয় পাঁচ ব্যান্ড

বিনোদন ডেস্ক
১৪:১০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৮, ০১ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:১০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:০৮, ০১ আগস্ট ২০২৬

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত সংগীতের বড় আয়োজন ‘বর্ষা বিপ্লবের গান’। ৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই ওপেন এয়ার কনসার্টে অংশ নেবেন দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ও একক শিল্পীরা। 

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ ও উদযাপনকে কেন্দ্র করে এই কনসার্টের আয়োজন করছে ‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’। সহযোগিতায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘর। একক শিল্পী হিসেবে মঞ্চে উঠবেন আসিফ আকবর ও র‍্যাপার সেজান। পাশাপাশি নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন শিল্পীও পরিবেশনা করবেন।

কনসার্ট উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন আসিফ আকবর। ফেসবুক বার্তায় আসিফের জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে শিল্পীর পেজ থেকে লেখা হয়েছে, “বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।’ সামনে পা বাড়াও, এগিয়ে যাও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে, ৫ আগস্টে আসিফ আকবরের গানে মেতে উঠতে। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে এই ওপেন এয়ার কনসার্টে আসিফ আকবর আসছে তার জনপ্রিয় গান নিয়ে। এবারের ৩৬ জুলাইয়ে একসাথে মেতে উঠবো বর্ষা বিপ্লবের গানে!”

অন্যদিকে ভিডিও বার্তায় কুঁড়েঘর ব্যান্ডের শিল্পী তাশরিফ খানও দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ‘‘এই ৫ আগস্ট আমরা ‘কুঁড়েঘর’ ব্যান্ড আসছি মানিক মিয়া অ্যাভিনিউতে, সবাইকে গান শোনাতে, ‘বর্ষা বিপ্লবের গান’-এ। সবাই চলে আসুন, দেখা হবে, ৩৬ জুলাই। সবাই একসাথে গাইবো।”

উন্মুক্ত এই কনসার্টে হাজারো সংগীতপ্রেমীর উপস্থিতিতে রাজধানীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

বিনোদন কনসার্ট বর্ষা বিপ্লবের গান

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

০৩ আগস্ট ২০২৬
শুটিংয়ে গুরুতর আহত অভিনেত্রী রাশমিকা মান্দানা, দেড় মাস বিশ্রামের নির্দেশ চিকিৎসকদের
০৩ আগস্ট ২০২৬
পুরস্কার জিতে পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানালেন বুবলী
০৩ আগস্ট ২০২৬
লন্ডনে দীর্ঘ লড়াই শেষে দেশের পথে ইলিয়াস কাঞ্চন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. একদিনে বন্ধ ২ হল, কমেই চলেছে দেশের সিনেমা হল
  2. ফিরছেন আমিন খান, ‘গুলশানের চামেলি’তে অভিষেক মধুমিতার
  3. বিবাহবার্ষিকীতে মৌসুমীকে নিয়ে কী লিখলেন ওমর সানী?
  4. ছোট পর্দায় ফিরছেন ইধিকা পাল
  5. গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে মঞ্চস্থ হলো নাটক ‘রক্তাক্ত জুলাই’
  6. ‘উনিশ সংগঠন’ এর মুখপাত্র হলেন চিত্রনায়ক জয় চৌধুরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x