Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৪:০৫, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:০৮, ০৭ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:০৫, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:০৮, ০৭ আগস্ট ২০২৬
আরও খবর
ওমরাহ করতে যাচ্ছিলেন ডন, ইমিগ্রেশনে হাজির হতেই আটকে দেওয়া হয়
হজের পরই বদলে গেলেন হাসান মাসুদ, ছেড়ে দিলেন অভিনয়
নেপালে ক্যাবল কারে চড়ে ভয় পেলেন অপু বিশ্বাস
নিজের সঙ্গে বসলে অতীতের ভুলগুলো পীড়া দেয় : শাকিব খান
‘স্বাভাবিকতা নেই’ চলাফেরায়, ফের যুক্তরাজ্যে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

আবারও স্থগিত প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন

বিনোদন ডেস্ক
১৪:০৫, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:০৮, ০৭ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:০৫, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:০৮, ০৭ আগস্ট ২০২৬

আবারও অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। ৮ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাইকোর্টের নির্দেশে নির্বাচন এবং এ-সংক্রান্ত সব কার্যক্রম আগামী দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত জানিয়েছেন, এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন করা যাবে না।

আদালত সূত্রে জানা গেছে, চিত্রনায়ক উজ্জ্বল (আশরাফ উদ্দিন আহমেদ) সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে একটি রিট আবেদন করেন। রিটে উল্লেখ করা হয়, এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন স্থগিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। সেই নিষ্ক্রিয়তাকেই চ্যালেঞ্জ জানানো হয়। শুনানি শেষে আদালত রুল জারি করেন এবং দুই মাসের জন্য নির্বাচন-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। পাশাপাশি বিবাদীপক্ষকে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের নিষ্ক্রিয়তাকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।

এ বিষয়ে সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আদালতের পূর্ণাঙ্গ আদেশ হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সমিতির সদস্য তানবীর হাসান বলেন, অভিনেতা উজ্জ্বলের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশে নির্বাচন দুই মাসের জন্য স্থগিত হয়েছে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক দাবি করেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী খোরশেদ আলম খসরু ও শামসুল আলম ইতোমধ্যে টানা দুই মেয়াদে নির্বাচন করায় এবার তাদের প্রার্থী হওয়ার সুযোগ নেই।

দীর্ঘদিন ধরেই আইনি জটিলতায় আটকে আছে প্রযোজক-পরিবেশকদের এই শীর্ষ সংগঠনের নির্বাচন। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৭ জুলাই। এরপর ভোটার তালিকা, গঠনতন্ত্র ও ভোটাধিকার নিয়ে বিরোধের কারণে একাধিকবার তফসিল ঘোষণা হলেও ভোটগ্রহণ আর সম্ভব হয়নি। ২০২২ সালের ২১ মে ভোটের দিনও হাইকোর্টের নির্দেশে নির্বাচন স্থগিত হয়েছিল। পরে ভোটার তালিকা সংশোধন এবং একজন প্রযোজকের জন্য একটি ভোটের নীতি চালু করে নতুন তফসিল ঘোষণা করা হয়। প্রথমে ১১ জুলাই, পরে ৮ আগস্ট ভোটের দিন নির্ধারণ করা হলেও সর্বশেষ আদালতের আদেশে নির্বাচন আবারও অনিশ্চয়তার মুখে পড়ল।
 

প্রযোজক-পরিবেশক সমিতি
সর্বাধিক পঠিত
  1. নেপালে ক্যাবল কারে চড়ে ভয় পেলেন অপু বিশ্বাস
  2. নিজের সঙ্গে বসলে অতীতের ভুলগুলো পীড়া দেয় : শাকিব খান
  3. ‘স্বাভাবিকতা নেই’ চলাফেরায়, ফের যুক্তরাজ্যে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন
  4. নোলানের ‘দ্য ওডিসি’র আয় ছাড়াল ১ বিলিয়ন ডলার
  5. শিল্পীদের নিরাপত্তা নিয়ে যা বললেন হাসান
  6. অভিনয়ের পর অপূর্বর নতুন যাত্রা, দুই কিংবদন্তির শুভেচ্ছা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x