Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৫:২৫, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৬, ১৩ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:২৫, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৬, ১৩ নভেম্বর ২০২৬
আরও খবর
ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়ার পথে
বাস্তব জীবনের গল্প নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা
এবার রাজনীতিতে আসছেন বর্ষা
সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে যে বার্তা দিলেন অনন্ত জলিল
ব্যবসায় ধস, আপাতত সিনেমাকে ‘বিদায়’ জানালেন অনন্ত জলিল

ঋণের অঙ্ক ৪০৭ কোটি, অনন্তর ধন্যবাদ পেলেন সমালোচকরাও!

বিনোদন ডেস্ক
১৫:২৫, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৬, ১৩ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:২৫, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৬, ১৩ নভেম্বর ২০২৬
চিত্রনায়ক অনন্ত জলিল। ফাইল ছবি

ব্যবসায়িক ঋণ নিয়ে আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত। পবিত্র কোরআনের বাণী স্মরণ করে নিজের প্রতি সমর্থন জানানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা করা ব্যক্তিদের জন্য হেদায়েত কামনা করেছেন এই অভিনেতা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন অনন্ত জলিল। পোস্টের শুরুতে পবিত্র কোরআনের দুটি বাণী উল্লেখ করে সবার কাছে দোয়া চান তিনি।

পোস্টে সূরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ আয়াতটি তুলে ধরেন অনন্ত। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি।’ এরপর লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী।’

নিজের জন্য যারা সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট লিখেছেন এবং ভিডিও প্রকাশ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। অনন্ত লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

তবে শুধু শুভাকাঙ্ক্ষীদের নয়, তাঁকে নিয়ে আলোচনায় অংশ নেওয়া অন্যদেরও ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ।’

তাঁদের উদ্দেশেও আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন অনন্ত। পোস্টে লেখেন, ‘আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।’

এদিকে ব্যবসায়িক ঋণ নিয়ে অনন্ত জলিলকে ঘিরে আলোচনা চলছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই ব্যাংকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান এবি অ্যাপারেলসের মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৪০৭ কোটি টাকা। এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) পাওনা ২৬৭ কোটি ২২ লাখ টাকা এবং মার্কেন্টাইল ব্যাংকের পাওনা সুদসহ প্রায় ১৪০ কোটি টাকা।

এর আগে ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় অনন্ত জলিল ও তাঁর স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠায় এমটিবি। ঋণসংক্রান্ত এসব খবরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান নিয়ে বার্তা দিলেন এই অভিনেতা।

অনন্ত জলিল

সংশ্লিষ্ট সংবাদ: অনন্ত জলিল

১০ এপ্রিল ২০২৬
এবার রাজনীতিতে আসছেন বর্ষা
২৩ নভেম্বর ২০২৫
দেশান্তরী হবেন অনন্ত জলিল!
২১ অক্টোবর ২০২৫
এবার বাস্তবে অনন্ত জলিলের ‘খোঁজ দ্য সার্চ’, ভিলেন ব্যবসায়ী জুয়েল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংগীতশিল্পী শেখ সাহেদ আর নেই
  2. আজিজুল হাকিমের সঙ্গে বিয়ের অজানা গল্প শোনালেন জিনাত
  3. ৫ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’, শুরু হচ্ছে অডিশন
  4. মধ্যবিত্তের গল্প নিয়ে ঈদে আসছে সিয়াম-তুষির সিনেমা, আছেন চঞ্চলও
  5. প্রেমিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন বাপ্পারাজ, তারপর কী ঘটেছিল?
  6. স্ত্রীর মৃত্যুর শোক থেকে নির্মাতা সোহেল রহমানের নতুন সিনেমা ‘হাওয়ার গাড়ি’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x