Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৫:৫০, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৩, ০৭ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:৫০, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৩, ০৭ আগস্ট ২০২৬
আরও খবর
কারাগারের সেই দিনগুলো কেমন ছিল? অভিজ্ঞতা শেয়ার করলেন সালমান খান
আসামে বন্যাদুর্গতদের পাশে সালমান খান
রাজনীতিকরণ নয়, শিক্ষার্থীদের সংহতি রক্ষা হোক: সালমান খান
ভাইরাল ভিডিওতে উদ্বেগ, সত্যিই কি গুরুতর অসুস্থ সালমান?
৫৯ বছরেও বাজিমাত, সালমানের নতুন লুকে মুগ্ধ নেটদুনিয়া

বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান

বিনোদন ডেস্ক
১৫:৫০, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৩, ০৭ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:৫০, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৩, ০৭ আগস্ট ২০২৬
সালমান খান। ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতের আসামের মানুষের পুনর্বাসনে বড় উদ্যোগ নিয়েছেন বলিউড তারকা সালমান খান। ত্রাণ সহায়তার পর এবার গৃহহীন পরিবারগুলোর জন্য ৫০০টি আধা-পাকা ঘর নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, সালমান খানের দাতব্য সংস্থা ‘বিয়িং হিউম্যান’ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্লোবাল শিখস’ যৌথভাবে এই পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করছে। এরই মধ্যে আসামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলার নেপালি খুটি গ্রামে প্রায় ২২০টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে সেগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, শুরুতে দুর্গত মানুষের জন্য ত্রাণ বিতরণেই গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে অভিনেতা রণদীপ হুদার নেতৃত্বে চলমান ত্রাণ কার্যক্রমের ভিডিও দেখার পর পুনর্বাসনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন সালমান খান। পরে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে রণদীপের সঙ্গে যোগাযোগ করে ঘর নির্মাণে সহযোগিতার সিদ্ধান্ত নেন তিনি।

গ্লোবাল শিখসের প্রতিষ্ঠাতা অমরপ্রীত সিং জানান, বন্যা-সহনশীল এসব ঘর বাঁশ ও টিন দিয়ে তৈরি করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার রুপি। তিনি বলেন, পরিকল্পনার কথা জানার পরই সালমান খান ৫০০টি ঘর নির্মাণে সহায়তার প্রতিশ্রুতি দেন।

অমরপ্রীত সিংয়ের ভাষ্য, কয়েক দিন আগে সালমান খান ফোন করে আশ্বস্ত করেছিলেন, সব ধরনের সহযোগিতা তিনি করবেন। বর্তমানে শিবসাগরের নেপালি খুটিতে প্রথম ধাপের ২২০টি ঘরের কাজ শেষ হয়েছে। প্রতিদিন গড়ে আট থেকে ১০টি নতুন ঘর নির্মাণ করা সম্ভব হচ্ছে।

এদিকে অভিনেতা রণদীপ হুদা জানান, গত এক সপ্তাহ ধরে তিনি গ্লোবাল শিখসের স্বেচ্ছাসেবকদের সঙ্গে বন্যাকবলিত মানুষের জন্য প্রতিদিন খাবার প্রস্তুত ও বিতরণ করছেন। তার ভাষায়, মানবতার চেয়ে বড় কিছু নেই। মানুষ বিপদে পড়লে সামর্থ্য অনুযায়ী সবারই এগিয়ে আসা উচিত।

আসামের সাম্প্রতিক বন্যাকে গত প্রায় ছয় দশকের অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সালমান খানের এই পুনর্বাসন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সালমান খান

সংশ্লিষ্ট সংবাদ: সালমান খান

২৩ জুলাই ২০২৬
রাজনীতিকরণ নয়, শিক্ষার্থীদের সংহতি রক্ষা হোক: সালমান খান
২০ জুলাই ২০২৬
ভাইরাল ভিডিওতে উদ্বেগ, সত্যিই কি গুরুতর অসুস্থ সালমান?
০৬ জুলাই ২০২৬
পারফেক্ট না হওয়া পর্যন্ত আমির বিয়ে করেই যাবে : সালমান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাক্ষাৎ, লন্ডন যাওয়ার তারিখ জানালেন রোজিনা
  2. এবার ঘরে বসে দেখা যাচ্ছে ‘মালিক’
  3. আট বছর পর পর্দায় ফিরছেন প্রীতি জিনতা, জানালেন বিরতির কারণ
  4. বেঁচে আছি, ভালো আছি: মৌসুমী মৌ
  5. ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক স্বাগত দে আর নেই
  6. জুলাই অভ্যুত্থান স্মরণে সোহরাওয়ার্দীতে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ অনুষ্ঠিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x