Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • সংগীত
বিনোদন ডেস্ক
১০:১৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৬, ০৮ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১০:১৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৬, ০৮ আগস্ট ২০২৬
আরও খবর
‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো’, স্পর্শিয়ার পোস্টে নতুন বার্তা
গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব দিলেন সাদিয়া আয়মান
‘মিথ্যা সাময়িক, সত্য চিরস্থায়ী’—শাবনূরের পোস্টে কিসের ইঙ্গিত?
৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা
বিয়ে নিয়ে গুজব, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির

শিল্পীদের নিরাপত্তা নিয়ে যা বললেন হাসান

বিনোদন ডেস্ক
১০:১৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৬, ০৮ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১০:১৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৬, ০৮ আগস্ট ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের ওপেন কনসার্টে মঞ্চে গান গাইছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। কিন্তু সেখানে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ দর্শকসারি থেকে ছুটে এলো একটি বোতল। মুহূর্তেই সেটি আঘাত করল তার মাথায়। অপ্রত্যাশিত এই ঘটনায় এক মুহূর্তের জন্য থমকে গেল পরিবেশ। তবে পরিস্থিতি সামলে আবারও গানের সুরে ফিরলেন এই গুণী শিল্পী।

কিন্তু, শ্রোতাদের ক্যামেরায় তা ততক্ষণে ধরা পড়ে গেছে। মঞ্চে হাসানের ওপর বোতল ছোড়ার ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে নেটদুনিয়ায়। অনেকেই একে সংগীতাঙ্গনের জন্য ন্যাক্কারজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন।

সংগীতাঙ্গনে এ ঘটনায় যখন অস্থিরতা চলছে, এমতাবস্থায় যেন বিতর্ক বাড়াতে চাইলেন না হাসান। বরং ঘটনাটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান তিনি। পাশাপাশি শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন এই গুণী শিল্পী।

গতকাল শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন হাসান। তিনি লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি। তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’

শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টিও জোর দিয়ে তিনি আরও লেখেন, ‘আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান। কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করার প্রবণতা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করে হাসান লেখেন, ‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়। শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।’

হাসানের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি সমর্থন জানিয়েছেন ভক্ত ও সংগীতাঙ্গনের অনেকেই। তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান মন্তব্যে আক্ষেপ প্রকাশ করে লেখেন, ‘আমরা এরকমই অশিক্ষিত এবং গন্ড মূর্খ। আমরা গুণীর কদর করতে জানি না ভাইয়া। ক্ষমা করবেন!’ একইভাবে অসংখ্য নেটিজেন ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং শিল্পীর প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।

এদিকে কনসার্টে বোতল ছোড়ার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ার পর কে বা কারা এটি করেছে, তা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। সাধারণ শ্রোতা থেকে শুরু করে সংগীত ও অভিনয় অঙ্গনের তারকারাও ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। 

ফ্রি কনসার্টের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রিন্স মাহমুদ, মীর মাসুম, মিশা সওদাগর, রবি চৌধুরী, লুৎফর হাসান ও তানভীর তারেকসহ শোবিজ অঙ্গনের অনেকেই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

বিনোদন সংগীত হাসান
১৩ আগস্ট ২০২৬
হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি, এখন কেমন আছেন তিনি?
১২ আগস্ট ২০২৬
রইদে তুষির ‘সাদুর বউ’ হয়ে ওঠার গল্প
১২ আগস্ট ২০২৬
দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান
১২ আগস্ট ২০২৬
‘কারাগারের বন্দিরা বাইরের মানুষের চেয়ে ভালো’, অতীত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রিয়া
১২ আগস্ট ২০২৬
ভোটার তালিকা থেকে নাম বাদ, প্রকাশ রাজের হুঁশিয়ারি
১২ আগস্ট ২০২৬
এবার প্রথমবার নারী সঞ্চালকের দায়িত্বে মাধুরী দীক্ষিত
১০ আগস্ট ২০২৬
‘মৃত্যুর জন্য আমি প্রস্তুত’, কনসার্টে এ কথা কেন বললেন লাকি আলি?
১০ আগস্ট ২০২৬
টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা, কী বললেন স্বামী সিদ্ধার্থ
১০ আগস্ট ২০২৬
শ্যুটিং সেটে নথ গিলে ফেলায় বিপাকে অভিনেত্রী শেহনাজ গিল
১০ আগস্ট ২০২৬
মিশা সওদাগরের বাসায় নব্বই দশকের তিন নায়ক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এনটিভিতে আজ প্রচার হবে নাটক ‘ছায়া হয়ে থেকো’
  2. লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় প্রথমবার বাংলাদেশি সিনেমা
  3. ব্যাংকে চাকরি নিলেন নায়িকা তমা মির্জা
  4. গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব দিলেন সাদিয়া আয়মান
  5. ‘মিথ্যা সাময়িক, সত্য চিরস্থায়ী’—শাবনূরের পোস্টে কিসের ইঙ্গিত?
  6. একসঙ্গে হাবিব-অংকন, আসছে নতুন চমক!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x