Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • সংগীত
বিনোদন ডেস্ক
১৪:২০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:২৯, ১২ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:২০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:২৯, ১২ আগস্ট ২০২৬
আরও খবর
‘কারাগারের বন্দিরা বাইরের মানুষের চেয়ে ভালো’, অতীত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রিয়া
ভোটার তালিকা থেকে নাম বাদ, প্রকাশ রাজের হুঁশিয়ারি
এবার প্রথমবার নারী সঞ্চালকের দায়িত্বে মাধুরী দীক্ষিত
‘মৃত্যুর জন্য আমি প্রস্তুত’, কনসার্টে এ কথা কেন বললেন লাকি আলি?
টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা, কী বললেন স্বামী সিদ্ধার্থ

দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

বিনোদন ডেস্ক
১৪:২০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:২৯, ১২ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:২০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:২৯, ১২ আগস্ট ২০২৬

দেশীয় সংগীত ইন্ডাস্ট্রির কণ্ঠশিল্পীদের মধ্যে প্রথমবারের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে এককভাবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড গড়লেন জনপ্রিয় গায়ক মনির খান। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে এই অর্জন উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মিলন মাহমুদ, খুরশিদ আলম, সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান, গীতিকবি রফিকুজ্জামান প্রমুখ।

‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড।

নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতার ব্যাপারে মনির খান বলেন, ‘প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ইউটিউবে এই ত্রিশ লাখ সাবস্ক্রাইবার হওয়ার পেছনে আমার অগুণিত শ্রোতা ও ভক্তদের অবদান অনস্বীকার্য। একইসঙ্গে আমার সংগীত ইন্ডাস্ট্রির যারা সহকর্মী রয়েছেন, যেমন-গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং যারা পেছন থেকে যন্ত্রাংশ নিয়ে কাজ করেন, ভিডিওতে যারা ক্যামেরার পেছনে কাজ করেন এবং চ্যানেলটির পেছন থেকে যারা কারিগরিভাবে সহযোগিতা করেছেন; তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। সবার প্রচেষ্টায় আমি আজকের এই অবস্থানে।’

এ গায়ক বলেন, ‘এই সফলতায় আমি এতটাই উদ্বেলিত, যা ভাষায় বোঝানোর মতো নয়। আমি সবসময় চেয়েছি, দর্শক-শ্রোতাদের যেন সুস্থ ধারার সুন্দর ও সাবলীল বাংলা ভাষার গান উপহার দিতে পারি। তাদেরও বিভিন্ন সময় চাহিদা ছিল। আমিও চেষ্টা করেছি তাদের চাহিদা অনুযায়ী গান করার। সেটি হোক চলচ্চিত্র কিংবা সোলো মিউজিক ভিডিও, কখনো চেষ্টার ত্রুটি রাখিনি। জানি না কতটুকু পেরেছি। কিন্তু এতটুকু বুঝতে পারি, সবাই আমাকে সাদোরে গ্রহণ করে নিয়েছে বলেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। কেননা, আমার সমসাময়িক কিংবা তারও আগে-পরে আরও অনেক শিল্পী ইউটিউবে যাত্রা করলেও সবাই আমাকে গ্রহণ করে নিয়েছে।’

তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ তারকা বলেন, ‘আমার এতবড় সফলতায় আপনাদের সবার যেমন অবদান রয়েছে, আশা করছি আগামীতে আপনারা সবাই একইভাবে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে নিয়ে আরও বহুদূর এগিয়ে যেতে চাই। যতদিন কণ্ঠে গান তুলে ধরতে পারব, ততদিন যেন আপনাদের ভালো গান উপহার দিতে পারি, আমার জন্য সেই দোয়া রাখবেন আপনারা।’

এ ছাড়াও এ অনুষ্ঠানে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত সংশ্লিষ্টদের মেধাস্বত্ব নিয়ে আলোচনা করা হয়। এতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কণ্ঠশিল্পী মনির খান এবং আগত সংগীত বিশেষজ্ঞরা গানের মেধাস্বত্ব নিয়ে গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরেন। আর সবশেষ আগত অতিথিদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশনা করা হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ জুন ইউটিউবে যাত্রা করে ‘মনির খান’ অফিশিয়াল ইউটিউব চ্যানেল। প্রথম ভিডিও আপলোড করা হয় ওই বছরের ১৪ জুন। এরপর নিজের দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন সময় গাওয়া এবং নতুন সব অডিও-ভিডিও গান ধারাবাহিকভাবে দর্শক-শ্রোতাদের জন্য প্ল্যাটফর্মটিতে প্রকাশ করতে থাকেন মনির খান। ফলশ্রুতিতে দশ বছরের ব্যবধানে চলতি বছরের গত জুনে ৩০ লাখ সাবস্ক্রাইবার সম্পন্ন হয় গায়কের অফিশিয়াল চ্যানেলটির। গত এক দশকে চ্যানেলটিতে বিভিন্ন সময় ৯৪৮টি ভিডিও আপলোড করা হয়েছে। এ পর্যন্ত মোট ভিউ হয়েছে ১০৪ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৩৮৮।

বিনোদন সংগীত মনির খান

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

৮ ঘন্টা আগে
‘কারাগারের বন্দিরা বাইরের মানুষের চেয়ে ভালো’, অতীত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রিয়া
৯ ঘন্টা আগে
ভোটার তালিকা থেকে নাম বাদ, প্রকাশ রাজের হুঁশিয়ারি
১১ ঘন্টা আগে
এবার প্রথমবার নারী সঞ্চালকের দায়িত্বে মাধুরী দীক্ষিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. থাইল্যান্ডে দুর্ঘটনা, হাসপাতালে খায়রুল বাসার
  2. ৫ বছরের প্রেম, দেড় বছর আগে আবার বিয়ে করেছেন সাবা
  3. ৪৫ লাখের ব্যাগ, ২৭ লাখের ঘড়ি নিয়ে সংসদে কঙ্গনা
  4. ‘সিংহাম’ থেকে ‘ক্রাইম পেট্রোল’, নতুন ভূমিকায় অজয় দেবগন
  5. ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়ি : হাসান মাসুদ
  6. ‘মিশন ডিডিএলজে’তে ফিরছে ৯০-এর প্রেম নতুন আবহে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x