Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৫:৩৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২২, ১৮ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:৩৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২২, ১৮ আগস্ট ২০২৬
আরও খবর
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর দর্শকের আচরণে হতবাক অভিনেত্রী
নতুন গল্পের খোঁজে রাজীব–সুমন–খসরু
নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’
হলিউড ওয়াক অফ ফেমে মাইকেল জ্যাকসনকে নিয়ে সাফা কবিরের রোমাঞ্চকর অভিজ্ঞতা
সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব শুরু আজ

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

বিনোদন ডেস্ক
১৫:৩৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২২, ১৮ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:৩৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২২, ১৮ আগস্ট ২০২৬

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন (অ্যাডফা)। নতুন পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মোট ২৫ লাখ টাকা প্রোডাকশন ফান্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

অ্যাডফা ও অ্যাসেন কমিউনিকেশনের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ‘অ্যাডফা শর্ট ফেস্ট-সিজন-১’। ‘দিস ইজ ইউর শট’ ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই উদ্যোগে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকল্প নির্বাচন করা হবে। নির্বাচিত প্রতিটি প্রকল্পের নির্মাণে নির্ধারিত প্রোডাকশন ফান্ড দেওয়ার পাশাপাশি নির্মাতারা অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা ও অ্যাডফার ম্যানেজিং কমিটির সদস্য শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘এই ফেস্টের লক্ষ্য আমাদের কমিউনিটির নির্মাতাদের মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ তৈরি করা। আমাদের গল্প ও প্রতিভার অভাব নেই, প্রয়োজন সুযোগ ও সহযোগিতা। অ্যাসেনের সঙ্গে এই উদ্যোগে আমরা নতুন কণ্ঠ ও নতুন গল্প খুঁজে বের করে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে পর্দায় নিয়ে আসতে চাই।’

আয়োজকদের তথ্য অনুযায়ী, অ্যাডফা কমিউনিটির যোগ্য নির্মাতারা এককভাবে কিংবা দলগতভাবে একটি করে প্রকল্প জমা দিতে পারবেন। তবে প্রস্তাবিত চলচ্চিত্র অবশ্যই কাহিনিনির্ভর হতে হবে এবং এর দৈর্ঘ্য হতে হবে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে।

গল্পের ভাষার ক্ষেত্রেও থাকছে না কোনো বাধ্যবাধকতা। বাংলা, ইংরেজি কিংবা বাংলাদেশের যেকোনো আঞ্চলিক ভাষায় প্রকল্প জমা দেওয়া যাবে। একইভাবে চলচ্চিত্রের বিষয় বা ঘরানার ক্ষেত্রেও থাকছে না নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা।

আবেদনের জন্য একটি পিডিএফ ফাইলে জমা দিতে হবে চলচ্চিত্রের শিরোনাম, সর্বোচ্চ ৫০ শব্দের লগলাইন, ১ হাজার শব্দের মধ্যে পূর্ণাঙ্গ গল্প বা সিনপসিস, সর্বোচ্চ ৩০০ শব্দের ডিরেক্টরস নোট, জনরা, সম্ভাব্য দৈর্ঘ্য এবং আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য। চাইলে এর সঙ্গে ভিজ্যুয়াল রেফারেন্স ও নির্মাতার আগের কাজের লিংকও যুক্ত করা যাবে।

প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে গল্পের মৌলিকতা, নির্মাতার নিজস্ব দৃষ্টিভঙ্গি, গল্প বলার দক্ষতা, সিনেমাটিক সম্ভাবনা এবং নির্ধারিত বাজেট ও সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।

নির্বাচিত পাঁচ নির্মাতা প্রোডাকশন ফান্ডের পাশাপাশি অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ফলে নতুন নির্মাতাদের জন্য নিজেদের গল্প, ভাবনা ও নির্মাণশৈলী তুলে ধরার গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে এই আয়োজন।

‘অ্যাডফা শর্ট ফেস্ট-সিজন-১’-এ আবেদনের শেষ সময় ৩ সেপ্টেম্বর ২০২৬।

বিনোদন শর্ট ফিল্ম
১৫ আগস্ট ২০২৬
প্রকাশিত হলো সামজের নতুন গান ‘যাও পাখি যাও’
১৫ আগস্ট ২০২৬
মা হলেন ‘মুসাফির’ সিনেমার নায়িকা মারজান জেনিফা
১৫ আগস্ট ২০২৬
‘ভালোবাসার দামে নিজের মানসিক শান্তি খোয়ানো ঠিক নয়’
১৩ আগস্ট ২০২৬
অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?
১৩ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে ‘আওয়ারাপন ২’
১৩ আগস্ট ২০২৬
হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি, এখন কেমন আছেন তিনি?
১২ আগস্ট ২০২৬
রইদে তুষির ‘সাদুর বউ’ হয়ে ওঠার গল্প
১২ আগস্ট ২০২৬
দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান
১২ আগস্ট ২০২৬
‘কারাগারের বন্দিরা বাইরের মানুষের চেয়ে ভালো’, অতীত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রিয়া
১২ আগস্ট ২০২৬
ভোটার তালিকা থেকে নাম বাদ, প্রকাশ রাজের হুঁশিয়ারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দীপাবলিতে ফিরছে ‘কফি উইথ করণ’, প্রথম পর্বেই সালমান!
  2. ওল কচু দিয়ে ভিন্ন স্বাদের রেসিপি বানাচ্ছেন জয়া আহসান
  3. রেসিং ট্র্যাকে ভয়াবহ ধাক্কা, কেমন আছেন অজিত কুমার?
  4. ডান্স ফ্লোর মাতাতে দোলা ও নিলয়ের ‘কিসমত’
  5. ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সামিয়া, চাইলেন দোয়া
  6. বিজ্ঞাপন দিয়ে পাত্রী খুঁজছেন আরিফিন শুভ, পাত্র কেয়া পায়েল!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x