অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের গান ‘প্রিয় কবিতা'
নিয়মিত গান প্রকাশের পাশাপাশি একের পর এক দ্বৈত গানে শ্রোতাদের সামনে আসছেন সংগীতশিল্পী তামিম ইসলাম। কনা, নিশ্চুপ বৃষ্টি, নদী ও আতিয়া আনিসার সঙ্গে গান করার পর এবার অবন্তী সিঁথির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তিনি।
তামিম ও অবন্তী সিঁথির কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন দ্বৈত গান ‘প্রিয় কবিতা’। গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। এর সুর ও সংগীতপরিচালনা করেছেন তামিম ইসলাম নিজেই। গানটি প্রকাশ হয়েছে তামিম ইসলামের ইউটিউব চ্যানেলে।
এর আগে কনার সঙ্গে ‘ঠোঁটপেন্সিল’, নিশ্চুপ বৃষ্টির সঙ্গে ‘ঘুম ঘুম চোখ’, নদীর সঙ্গে ‘মিশে আছি দুজনেই’ এবং আতিয়া আনিসার সঙ্গে ‘অবহেলা’ গান করে আলোচনায় আসেন তামিম।
নতুন গান প্রসঙ্গে তামিম ইসলাম বলেন, ‘আমার প্রকাশিত গানগুলোর জন্য শ্রোতাদের প্রচুর ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি। এবার গাইলাম অবন্তী সিঁথি আপুর সঙ্গে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, আর সিঁথি আপুর চমৎকার গায়কী মিলিয়ে আশা করি গানটি সবার পছন্দ হবে।’

বিনোদন ডেস্ক