Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৮:০৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৮, ২৪ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৮:০৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৮, ২৪ নভেম্বর ২০২৬
আরও খবর
মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের সামিরা, আজ রাতে গ্র্যান্ড ফিনালে
আমি একা নই, সঙ্গে পুরো বাংলাদেশ : মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে ভোটের আহ্বান সামিরার
মিস ইউনিভার্সের মঞ্চে খাদির শাড়িতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন মাহি
ক্লান্তি উড়িয়ে মিস ইউনিভার্সে ব্যস্ত সামিরা খান মাহি
দেশের মুকুট জিতে এবার বিশ্বসুন্দরীর মঞ্চে মাহি

মিস ইউনিভার্স ফ্যান ভোটে শীর্ষ দুইয়ে সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক
১৮:০৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৮, ২৪ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৮:০৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৮, ২৪ নভেম্বর ২০২৬

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা 'মিস ইউনিভার্স ২০২৬' এর চূড়ান্ত লড়াই শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরই মধ্যে বাংলাদেশের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছেন দেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বিশ্বজুড়ে দর্শকদের ভালোবাসা ও সমর্থনে প্রতিযোগিতার 'ফ্যান ভোট' এ বর্তমানে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। চূড়ান্ত পর্বের আগে দেশের এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত মাহি এখন শীর্ষস্থান দখলের লক্ষ্যে সবার কাছে ভোট ও দোয়া চেয়েছেন।

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা 'মিস ইউনিভার্স ২০২৬' এর ফ্যান ভোটিংয়ে অভূতপূর্ব সাড়া ফেলেছে বাংলাদেশ। চূড়ান্ত পর্ব শুরু হওয়ার মাত্র  কয়েক ঘণ্টা আগে ' ফ্যান ভোটে'  প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বিশ্বজুড়ে প্রতিযোগীদের পেছনে ফেলে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি জানিয়েছেন, এই অর্জন কেবল তার একার নয়, বরং পুরো দেশের মানুষের ভালোবাসার ফল। বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরার স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি দেশবাসীর কাছে শেষ মুহূর্তের সমর্থন চেয়েছেন, যাতে বাংলাদেশকে শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়।

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালে, শিরিন আক্তার শিলার হাত ধরে। এরপর বিরতি দিয়ে ২০২৪ সালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন অনিকা আলম। তবে মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশ সবচেয়ে বড় সাফল্য পায় গত বছর, তানজিয়া জামান মিথিলা প্রথম বাংলাদেশি হিসেবে সেরা ৩০ এ জায়গা করে নিয়ে ইতিহাস গড়েন। এবার সামিরা খান মাহিকে ঘিরে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং আরও বড় কিছু অর্জনের প্রত্যাশা করছে দেশের মানুষ।

কখন ও কীভাবে দেখবেন গ্র্যান্ড ফিনালে?

পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য এই জাঁকজমকপূর্ণ আসরের পর্দা নামছে আজ। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে গ্র্যান্ড ফিনালে, যা বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ২৫ নভেম্বর (বুধবার) সকাল ৭টায় সরাসরি উপভোগ করা যাবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫ সালের মিস ইউনিভার্স বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন।

এবারের মূল আসরটি সঞ্চালনা করবেন জনপ্রিয় উপস্থাপক মারিও লোপেজ এবং ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল। এ ছাড়া মঞ্চের পেছনের নানা রোমাঞ্চকর মুহূর্ত দর্শকদের সামনে তুলে ধরবেন ১৯৯৩ সালের মিস ইউনিভার্স ডায়ানারা টরেস ও উপস্থাপক জুরি হল।

দর্শকরা টেলিভিশনের পর্দায় টেলিমুন্দো ও রিলজ চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন। পাশাপাশি অনলাইনে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘পিকক’ এও চূড়ান্ত পর্বটি দেখা যাবে। মূল পর্বের আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্রাথমিক প্রতিযোগিতা, যা টেলিমুন্দো এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

সামিরা খান মাহি মিস ইউনিভার্স

সংশ্লিষ্ট সংবাদ: সামিরা খান মাহি

১৬ নভেম্বর ২০২৬
ক্লান্তি উড়িয়ে মিস ইউনিভার্সে ব্যস্ত সামিরা খান মাহি
০৮ নভেম্বর ২০২৬
দেশের মুকুট জিতে এবার বিশ্বসুন্দরীর মঞ্চে মাহি
১৩ সেপ্টেম্বর ২০২৫
‘ভালো কিছু করলেও প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অভিনয়ে ফিরেই দর্শকের প্রশংসা পাচ্ছেন তানিয়া বৃষ্টি
  2. পরিবারকে আক্রমণ করলে ‘যোদ্ধা’ হয়ে উঠব’, হুঁশিয়ারি রাশমিকার
  3. শায়লা হয়ে ফিরছেন না মিথিলা, অ্যালেন স্বপনে নতুন চমক প্রভা
  4. ছেলেকে নিয়ে সাইক্লিং মুডে অপু বিশ্বাস, প্রকাশ্যে এল নতুন ছবি
  5. পাঁচ বছরের ছোট প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে মাইলি সাইরাস
  6. জীবনের সব অভিজ্ঞতা ঢেলে ‘দ্য জেলো শো’ সাজালেন জেনিফার লোপেজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x