Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
ফিচার ডেস্ক
১৮:১০, ১৯ আগস্ট ২০২০
আপডেট: ১৮:১০, ১৯ আগস্ট ২০২০
ফিচার ডেস্ক
১৮:১০, ১৯ আগস্ট ২০২০
আপডেট: ১৮:১০, ১৯ আগস্ট ২০২০
আরও খবর
কারা পেঁপে খাওয়া এড়িয়ে চলবেন? 
অল্প বয়সে চুল পাকা ঠেকানোর ৫ কার্যকরী উপায়
ইউরিক অ্যাসিড কমাতে কী খাবেন?
শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ: সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের
ঠান্ডা লাগলে বন্ধ নাক খোলার ঘরোয়া ৫ উপায়

বর্ষায় নখকুনি? জেনে নিন ঘরোয়া প্রতিকার

ফিচার ডেস্ক
১৮:১০, ১৯ আগস্ট ২০২০
আপডেট: ১৮:১০, ১৯ আগস্ট ২০২০
ফিচার ডেস্ক
১৮:১০, ১৯ আগস্ট ২০২০
আপডেট: ১৮:১০, ১৯ আগস্ট ২০২০
প্রতীকী ছবি

নখকুনি খুবই যন্ত্রণাদায়ক সমস্যা। বর্ষায় নখকুনির সমস্যায় ভোগেন অনেকে। হাত বা পায়ের নখে এ সমস্যা হলে বেশ কয়েক দিন হাঁটাচলা বা কাজ করতে বেশ অসুবিধা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওর ‘ক্লিভল্যান্ড ক্লিনিক’-এর পোডিয়াট্রিস্ট (বিশেষজ্ঞ চিকিৎসক) জিওরজিয়ানি বুটেক জানান, নখের পাশের ত্বকে সৃষ্টি হওয়া ফাটলের মধ্য দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে সংক্রমণ সৃষ্টি করে। এর ফলে আরো যন্ত্রণা হতে থাকে। ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কখনো খুব ছোট করে নখ কাটতে গিয়ে ত্বকের মধ্যে ক্ষত সৃষ্টি হয়। আবার কোনো কিছুতে খোঁচা লেগেও নখের কোণে ক্ষত সৃষ্টি হয়। ক্ষতস্থানে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে নখকুনির মতো যন্ত্রণাদায়ক সমস্যার সৃষ্টি হয়।

কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগিয়ে এ সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব। আসুন জেনে নেওয়া যাক নখকুনির পাঁচ ঘরোয়া প্রতিকার সম্পর্কে :

সাদা ভিনেগার

দুই কাপ উষ্ণ গরম পানিতে এক কাপ সাদা ভিনেগার মিশিয়ে নিন। এই ভিনেগার মেশানো পানিতে মিনিট পনেরো নখকুনি আক্রান্ত আঙুলটি ডুবিয়ে রাখুন। তারপর শুকনো করে মুছে নিন। দু-একদিনের মধ্যে সেরে যাবে নখকুনি।

অ্যাপল সিডার ভিনেগার

দুই কাপ পানির সঙ্গে দুই কাপ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে ওই মিশ্রণে ৩০ মিনিট নখকুনি আক্রান্ত আঙুলটি ডুবিয়ে রাখুন। তারপর শুকনো করে মুছে নিন। দু-তিনদিনের মধ্যেই সেরে যাবে নখকুনি।

পাতিলেবুর রস

নখকুনি আক্রান্ত অংশে জায়গায় দু-এক ফোঁটা পাতিলেবুর রস লাগান। ২৫-৩০ মিনিট রেখে উষ্ণ গরম পানিতে ধুয়ে ফেলুন। যত দিন না সারছে, তত দিন এই পদ্ধতি মেনে চলুন। উপকার পাবেন।

টি ট্রি অয়েল

এক চামচ নারকেল তেলে দু-তিন ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই তেল তুলো দিয়ে নখকুনি আক্রান্ত অংশে লাগিয়ে মিনিট দশেক রেখে দিন। দিনে দু-তিনবার ব্যবহার পারলে দ্রুত সেরে যাবে নখকুনি।

সর্বাধিক পঠিত
  1. ১০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আগামীকাল
  2. হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  3. হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  4. রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  5. হামের উপসর্গে আরও ৩ প্রাণহানি
  6. ‘আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x