মুখের দুর্গন্ধ নিয়ে চিন্তিত?
মুখের দুর্গন্ধ নিয়ে অনেকেই বিব্রত থাকেন। পর্যাপ্ত পানি পান না করা, মুখের পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে না চলা, বিভিন্ন সিস্টেমিক অসুখ ইত্যাদির কারণে মুখে দুর্গন্ধ হয়। তবে কিছু জিনিস রয়েছে, যেগুলো খেলে মুখের দুর্গন্ধ কমে নিশ্বাস সতেজ হয়।
জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।
দই
দইয়ের মধ্যে রয়েছে প্রোবায়োটিকস। এটি মুখে দুর্গন্ধ তৈরিকারী ব্যাকটেরিয়া কমাতে কাজ করে। এতে নিশ্বাস সতেজ থাকে।
গ্রিন টি
গ্রিন টির মধ্যে রয়েছে পলিফেনল। মুখের দুর্গন্ধ কমাতে গ্রিন টি কার্যকর।
ক্যাপসিকাম
কাঁচা ক্যাপসিকাম খাওয়া মুখের দুর্গন্ধ দ্রুত দূর করে। এর মধ্যে থাকা ভিটামিন-সি মুখে বাজে গন্ধ তৈরিকারী ব্যাকটেরিয়া কমায়।
আপেল
আপেলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি মুখের এসিডকে কমিয়ে গন্ধ দ্রুত দূর করে।
লবঙ্গ
মুখের গন্ধ ভালো করতে লবঙ্গও খেতে পারেন। মুখে দুর্গন্ধ কমাতে কয়েকটি লবঙ্গ চিবিয়ে নিন। এটি দ্রুত কাজ করে।

শাশ্বতী মাথিন