Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
ডা. শাকিল মাহমুদ
১১:৫৯, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
ডা. শাকিল মাহমুদ
১১:৫৯, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ১১:৫৯, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
আরও খবর
তরুণীর পেটে দেড় কেজি চুলের কুণ্ডলী, অস্ত্রোপচারে অপসারণ
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু
কাল সারাদেশে হামের টিকা পাবে যারা
যেসব এলাকাকে হামের ‘হটস্পট‘ ঘোষণা করেছে সরকার
কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ায় যে ৫ খাবার

ক্যানসারের আগাম সতর্ক সংকেত

ডা. শাকিল মাহমুদ
১১:৫৯, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
ডা. শাকিল মাহমুদ
১১:৫৯, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ১১:৫৯, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

আজ বিশ্ব ক্যানসার দিবস। ডব্লিউএইচওর তথ্যমতে, বিশ্বে প্রতি বছর ৮২ লাখ লোক ক্যানসারে মারা যায়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমান ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা ১২ লাখ এবং ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা ২১ লাখ ছাড়িয়ে যেতে পারে। প্রতি বছর বাংলাদেশে প্রায় দুই লাখ লোক ক্যানসার রোগে আক্রান্ত হয় এবং প্রায় দেড় লাখ লোক মারা যায়। ক্যানসার আক্রান্ত রোগীদের মধ্যে ফুসফুস, রক্তনালি, জরায়ু ও স্তনে ক্যানসার আক্রান্তের সংখ্যা বেশি।

শরীরের অতি দ্রুত অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমে ক্যানসার তৈরি হয়। ক্যানসার হলে বেশির ভাগ ক্ষেত্রেই তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ক্যানসার প্রতিরোধ ৩০ থেকে ৪০ শতাংশ ক্ষেত্রে সম্ভব যদি নিয়ম মেনে সঠিকভাবে জীবনযাপন করা যায়।

ক্যানসারের আগাম বিপদ সংকেত

১) দীর্ঘ স্থায়ী খুসখুসে কাশি বা কাশির সঙ্গে রক্ত যাওয়া

২) ভাঙ্গা কণ্ঠস্বর

৩) স্তনে বা শরীরে কোথাও কোনো চাকা বা পিণ্ড দেখা দিলে

৪) অনেক দিন ধরে ঢোক গিলতে অসুবিধা হলে

৫) তিল বা আঁচিলে  হঠাৎ  পরিবর্তন

৬) কোনো আঘাত ছাড়াই শরীরে কালশিটে দাগ

৭ ) মলের সঙ্গে রক্তপাত

৮ ) বিনা কারণে শরীরের ওজন কমতে থাকা

৯) হঠাৎ করে নখের রং পাল্টে যাওয়া

১০) শরীরের কোথাও আচমকা গ্ল্যান্ড ফুলে যাওয়া, তাতে ব্যথা ও জ্বর থাকলে এটি ক্যানসারের আগাম বিপদ সংকেত ।

যে সব কারণে ক্যানসারে ঝুঁকি বাড়ে

১) যাদের বংশে ক্যানসার থাকে তাদের পরিবারের সদস্যদের ক্যানসারের ঝুঁকি বেশি।

২) দূষিত পরিবেশ ক্যানসারের ঝুঁকি বাড়ায়। আমাদের পরিবেশের কিছু উপাদান ক্যানসার সৃষ্টি করতে পারে। যেমন দূষিত পানি, দূষিত বাতাস, রাসায়নিক বর্জ্য, রাসায়নিক খাদ্য উপাদান, রেডিয়েশন।

৩) ধূমপান ও মদ্যপান ক্যানসারের ঝুঁকি বাড়ায়

৪) বয়স ও উচ্চতা অনুসারে অতিরিক্ত ওজন

৫) অস্বাস্থ্যকর খাবার (ফাস্ট ফুড, পান সুপারি, জর্দা, অতিরিক্ত লবণ) ও পানীয় ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

৬) দীর্ঘস্থায়ী সংক্রমণ

৭) শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ক্যানসারের ঝুঁকি বাড়ে।

৮) শরীরে হরমোনের অস্বাভাবিকতা ক্যানসার সৃষ্টি করে

৯) দীর্ঘমেয়াদি ক্ষতিকর রেডিয়েশন ক্যানসার সৃষ্টি করে

১০) ক্যানসার তৈরি করে এমন কেমিক্যালের শরীরের সংস্পর্শে অনেক দিন থাকলে।

ক্যানসার প্রতিরোধের উপায়

১) বেশি করে সতেজ শাক সবজি ও রঙিন ফল খান। বাইরে বানানো অস্বাস্থ্যকর খাবার খাবেন না।  প্রক্রিয়াজাত খাবার খাবেন না, ক্ষতিকর রং মিশানো খাবার খাবেন না, লাল মাংস এড়িয়ে চলুন।

২) শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন। প্রতিদিন ব্যায়াম করুন,  শারীরিক ভাবে কর্মঠ থাকুন।

৩) প্রয়োজনীয় সব টিকা নিন।

৪) ঝুঁকিপূর্ণ শারীরিক সম্পর্ক পরিহার করুন

৫) ধূমপান ও মদ্যপানকে না বলুন

৬) সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে দূরে থাকুন

৭) নিয়মিতভাবে ডাক্তারের সেবা বা পরামর্শ নিন। ৫০ বছরের বেশি বয়স হলে অবশ্যই নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে শরীর পরীক্ষা করানো।

৮) নিজের যত্ন নিন।  নিজের শরীরকে ভালোবাসুন। শরীরে কোন অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে ডাক্তার দেখান। নিয়মিতভাবে স্ক্রিনিং করে ক্যানসারে আগাম সতর্ক হোন। প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রত চিকিৎসা শুরু করুন। পারিবারিক ক্যানসারের ইতিহাস থাকলে নিজে ও পরিবারের অন্য সদস্যদের সচেতন করুন  এবং ক্যানসার থেকে বাঁচুন।

 

লেখক : সহকারী অধ্যাপক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, সাভার

সর্বাধিক পঠিত
  1. হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
  2. ঈদের দিনে ঢামেক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
  3. হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭
  4. হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৮
  5. হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৩৬
  6. হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২২৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x