Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
ডা. শাকিল মাহমুদ
১০:৪২, ২২ আগস্ট ২০১৮
ডা. শাকিল মাহমুদ
১০:৪২, ২২ আগস্ট ২০১৮
আপডেট: ১০:৪২, ২২ আগস্ট ২০১৮
আরও খবর
হিট স্ট্রোক কি? জেনে নিন লক্ষণ ও করণীয়
আক্কেল দাঁতের ব্যথায় মুক্তি পেতে করণীয় ও সমাধান
‘অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর সুপারবাগের ঝুঁকি বাড়ছে’
শীতে অতিরিক্ত চা-কফি মানেই বিপদ, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা
কখন দাঁত ব্রাশ করবেন?

কোরবানির মাংস রান্নার স্বাস্থ্যকর উপায়

ডা. শাকিল মাহমুদ
১০:৪২, ২২ আগস্ট ২০১৮
ডা. শাকিল মাহমুদ
১০:৪২, ২২ আগস্ট ২০১৮
আপডেট: ১০:৪২, ২২ আগস্ট ২০১৮
মাংসের চর্বি বাদ দিয়ে খান। ছবি : সংগৃহীত

ঈদুল আজহার মূল আকর্ষণ বিভিন্ন মাংসের মজাদার রেসিপি। তাই ইচ্ছায় বা অনিচ্ছায় কোরবানির ঈদে প্রচুর খাওয়া-দাওয়া হয়। এতে হঠাৎ করে খাদ্য হজম, পরিপাক ও বিপাকে সমস্যা দেখা দিয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

আমাদের মনে রাখতে হবে, খাবারের মূল লক্ষ্য হচ্ছে সুস্থ, সবল, কর্মক্ষম ও রোগমুক্ত থাকা। তাই হঠাৎ করে কোনো খাবার বেশি করে না খেয়ে বরং খাদ্য ও পুষ্টি সম্বন্ধে সঠিক ধারণা নিয়ে খাওয়া উচিত। আমরা যেন খাবার থেকে সঠিক পুষ্টিগুণ পাই, সে জন্য স্বাস্থ্যকর উপায়ে মাংস রান্না করতে হবে।

কোরবানির মাংস রান্নার উপায়

১. মাংস থেকে পুষ্টি নিতে হলে স্বাস্থ্যকর উপায়ে মাংস রান্না করা খুবই জরুরি। তাই কোরবানির মাংস জবাই করার পর পর রান্না না করে প্রায় আধা ঘণ্টা পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রায় রাখা উচিত। এতে রান্না করার সময় মাংসের ওপরের ও অভ্যন্তরীণ অংশ ভালোভাবে সিদ্ধ হয়। মাংস রান্না করার সময় কম তাপে বেশি সময় নিয়ে রান্না করুন।

২. কোরবানির মাংসের মধ্যে গরু বা মহিষের তুলনায় ছাগল, খাসি কিংবা ভেড়াতে প্রায় ২০ ভাগ বেশি চর্বি থাকে। তাই মাংস কাটার সময় চর্বি কেটে ফেলে দিয়ে রান্না করতে হবে। এতে ক্ষতিকর চর্বি কমে যাবে। স্বাস্থ্যঝুঁকি কমবে।

৩. মাংস রান্নার সময় পাতলা ও ছোট টুকরা করুন। এতে চর্বি কমে যাবে। মাংস রান্নার সময় আগে সিদ্ধ করে পানি ফেলে নিন। কারণ, সিদ্ধ করার সময় মাংস থেকে লুকানো চর্বি পানিতে চলে আসে। এই পানি ফেলে দিলে মাংসের চর্বি অনেকটাই কমে আসে।

৪. মাংস রান্নার সময় উপকারী এইচডিএল (HDL) কোলেস্টেরলযুক্ত জলপাইয়ের তেল বা সূর্যমুখীর তেলে রান্না করলে স্বাস্থ্যের ক্ষতি কিছুটা হলেও কম হবে এবং মাংসের পুষ্টিগুণ ঠিক থাকবে।

৫. মাংস রান্নার সময় আলাদাভাবে ক্ষতিকর ঘি, মাখন, পাম অয়েল, টেস্টিং সল্ট, ক্ষতিকর সস, রং ব্যবহার করবেন না। এতে যেমন খাদ্য পুষ্টিগুণ কমবে, তেমনি স্বাস্থ্যঝুঁকি বাড়বে।

৬. মাংস বেশি তেলে ভাজা যাবে না। এতে পুষ্টিগুণ নষ্ট হয়। মাংস রান্নার সময় কাঁচামরিচ, বেশি পেঁয়াজ, রসুন, হলুদ, ভেষজ গুণের মসলা বেশি ব্যবহার করুন। মাংসের ঝোল বেশি খাবেন না।

৭. একসঙ্গে বেশি পরিমাণ মাংস রান্না না করে প্রতিদিন অল্প করে রান্না করুন এবং রান্না করার পর মাংস বারবার গরম করবেন না। এতে মাংসে ক্ষতিকর উপাদান তৈরি হয়, পুষ্টিগুণ নষ্ট হয়।

৮. কয়লার আগুন দিয়ে মাংস রান্না হলে ক্ষতিকর আরোমেটিক হাইড্রোকার্বন তৈরি হয়। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ে। তাই সাবধান। বার-বি-কিউ না করে গ্রিল করা মাংসে চর্বি প্রায় থাকে না বললেই চলে, তাই গ্রিল খাওয়া অনেক স্বাস্থ্যকর।

লেখক : সভাপতি, বিশুদ্ধ খাদ্য চাই এবং সহকারী অধ্যাপক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, সাভার।

সর্বাধিক পঠিত
  1. বেশি শশা খাচ্ছেন? জেনে নিন ক্ষতি
  2. ডেঙ্গু আক্রান্ত আরও ৭৭ জন হাসপাতালে ভর্তি
  3. হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
  4. পেশিব্যথা দূর হবে দ্রুত, জেনে নিন সহজ চার ঘরোয়া উপায়
  5. আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছে সরকার
  6. ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x