Skip to main content
NTV Online
Dektop Mobile

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
শাশ্বতী মাথিন
১৩:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১৩:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৬
শাশ্বতী মাথিন
১৩:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১৩:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৬
আরও খবর
দেশে দুই কোটি মানুষ বহন করছে থ্যালাসেমিয়ার জিন  
হামে কারা বেশি ঝুঁকিতে? প্রয়োজন সচেতনতা, প্রতিরোধ ও বিজ্ঞানসম্মত চিকিৎসা
রাতভর পাঁচ হাসপাতাল ঘুরেও মেলেনি সিট, অবশেষে…
হাম রোগ কি? লক্ষণগুলো কী কী 
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

যে ৬ বিষয় শিশুর আত্মবিশ্বাস নষ্ট করে

শাশ্বতী মাথিন
১৩:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১৩:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৬
শাশ্বতী মাথিন
১৩:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১৩:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৬
শিশুকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করুন। ছবি : বোল্ডস্কাই

মানুষের বড় হয়ে ওঠার ক্ষেত্রে আত্মবিশ্বাস খুব প্রয়োজনীয় একটি বিষয়। আর এই আত্মবিশ্বাসের ভিত্তি কিন্তু হয় ছোটবেলা থেকেই। যদি ছোটবেলায় কোনো কারণে আত্মবিশ্বাস বা আত্মসম্মান বোধের জায়গাটি নষ্ট হয়ে যায়, এর প্রভাব সারা জীবনই পড়ে।

কিছু বিষয় রয়েছে, যেগুলো শিশুর আত্মসম্মানকে নষ্ট করে দেয়। আর অভিভাবকরা প্রতিনিয়ত হয়তো শিশুর সঙ্গে জেনে বা না জেনে এই কাজগুলো করেন। ভাবেন, হয়তো এগুলো শিশুর জন্য ভালো। আসলে হয়তো হিতে বিপরীত হয়। শিশুকে আত্মবিশ্বাসী করে গড়তে মা-বাবার সহযোগিতা খুব জরুরি।

জীবনযাত্রাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে জানানো হয়েছে যে কারণগুলোতে শিশুর আত্মবিশ্বাস কমে যায়, সেগুলোর কথা।

১. ভুলের কারণে শিশুকে বেশি বকাঝকা করা

শিশু ভুল করবে, এটাই স্বাভাবিক। তবে এই ভুলের জন্য তার সঙ্গে বেশি জোরে চিৎকার-চেঁচামেচি করা, বিশেষ করে অন্য লোকের সামনে, এটি কিন্তু একেবারেই ঠিক নয়। এ বিষয়টি শিশুর আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়।

আপনি যদি ভাবেন, আসলেই তার ভুলটি শুধরে দিতে চান, তবে কাছে নিয়ে বোঝান। নরম সুরে তার সঙ্গে কথা বলে ভুলটি ধরিয়ে দিন।

২.তুলনা

শিশুকে কখনো অন্য শিশু বা অন্য কারো সঙ্গে তুলনা করবেন না। প্রতিটি শিশুই কিন্তু তার মতো করে বিশেষ। তাকে অন্য কারো মতো হতে বলবেন না। সে তার মতো হবে, এটাই শেখান। তুলনা করলে শিশুর আত্মবিশ্বাস কমে যায়।

৩. অতিরিক্ত যত্ন

শিশুর যত্নের অবহেলা যেমন ঠিক নয়, তেমনি আবার সব বিষয়েই শিশুকে অতিরিক্ত সাহায্য করাও ঠিক নয়। এটিও আত্মবিশ্বাস গঠনে প্রভাব ফেলে। এতে সে একা কোনো কাজ করতে ভয় পাবে। আত্মবিশ্বাস কমে যাবে।

৪ .অপমান করা

কারণ যা-ই হোক না, অন্য লোকের সামনে শিশুকে অপমান করবেন না। এতে তার মন ছোট হয়ে যাবে এবং সে অন্তর্মুখী হয়ে পড়বে। সবার সামনে তাকে সক্রিয় থাকতে দিন। এতে তার আত্মসম্মানবোধ ও আত্মবিশ্বাসবোধ বাড়বে।

৫. উৎসাহ না দেওয়া

শিশু কোনো ভালো কাজ করলে তাকে উৎসাহ দেওয়া, সমাদর করা কিন্তু জরুরি। এতে সে আরো উৎসাহিত হয়ে ভালো কাজ বেশি বেশি করতে চাইবে। উৎসাহ না দিলে শিশুর মধ্যে আত্মবিশ্বাসের অভাব ঘটে।

৬. অতিরিক্ত নিয়মানুবর্তিতা

জীবনে বড় হওয়ার জন্য নিয়মানুবর্তিতা যেমন প্রয়োজন, তেমনি কোনো কিছুর বাড়াবাড়িই কিন্তু ঠিক নয়। অতিরিক্ত নিয়মানুর্বিতা শিশুর মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। তাই শিশুকে নিয়মানুবর্তী হতে শেখান, তবে সেটি যেন মাত্রাতিরিক্ত না হয়ে যায়।

সর্বাধিক পঠিত
  1. ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২
  2. হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৩
  3. জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের
  4. ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৪৪
  5. হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৭৬৬
  6. সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি কেন খাবেন? রইল এর ছয়  স্বাস্থ্য উপকারিতা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x