Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
ফখরুল ইসলাম (শাহীন)
১৮:৫০, ০৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৮, ০৬ এপ্রিল ২০২৬
ফখরুল ইসলাম (শাহীন)
১৮:৫০, ০৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৮, ০৬ এপ্রিল ২০২৬
আরও খবর
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৫৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৬
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৩
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭০
নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু
হাম আক্রান্ত শিশু আব্দুল্লাহ

রাতভর পাঁচ হাসপাতাল ঘুরেও মেলেনি সিট, অবশেষে…

ফখরুল ইসলাম (শাহীন)
১৮:৫০, ০৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৮, ০৬ এপ্রিল ২০২৬
ফখরুল ইসলাম (শাহীন)
১৮:৫০, ০৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৮, ০৬ এপ্রিল ২০২৬

ছয় মাস বয়সী ছোট্ট আব্দুল্লাহ। নিষ্পাপ এই শিশুটির হাসিমাখা মুখটিতেই নেমে এসেছে এক দুঃসহ যন্ত্রণা। গত এক সপ্তাহ ধরে জ্বর ও ঠাণ্ডায় ভুগছে সে। নোয়াখালীর সোনাইমুড়ির স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিন্তু শেষপর্যন্ত চিকিৎসক জানালেন আব্দুল্লাহ হাম রোগে আক্রান্ত। অবস্থা গুরুতর, দ্রুত ঢাকায় নিতে হবে।

স্বল্প আয়ের চাকরি করা বাবা রাসেল মিয়া সন্তানের সুচিকিৎসার জন্য বুকভরা আশা আর মাথাভর্তি দুশ্চিন্তা নিয়ে গত শনিবার সন্ধ্যায় ছেলেকে নিয়ে রওনা হন ঢাকার উদ্দেশে।

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালের সামনে যখন শিশু আব্দুল্লাহকে নিয়ে পৌঁছেন রাসেল মিয়া, তখন রাত প্রায় ১২টার কাছাকাঠি। রাসেল মিয়ার দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামের চিকিৎসার জন্য এখানে কোনো সিট খালি নেই।

হতাশ হয়ে বাবা রাসেল মিয়া সেখান থেকে যান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতলে। রাসেল মিয়া জানান, সেখান থেকেও তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর ধানমণ্ডির দুটি বেসরকারি হাসপাতালে যান, সেখানেও তারা আব্দুল্লাহকে ভর্তি করায়নি।

মধ্যরাত থেকে ভোট পর্যন্ত এভাবেই রাজধানী ঢাকার পাঁচটি হাসপাতালের দরজায় কড়া নেড়ে হতাশা হয়ে পড়েন তিনি। অবশেষে সকালের আলো ফোটার পর স্বস্তি মেলে রাসেল মিয়ার চোখে-মুখে। কলিজার টুকরা ছয় মাসের আব্দুল্লাহর জায়গা হয় রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে।

ছেলেকে নিয়ে একের পর এক হাসপাতালে ছোটাছুটির ঘটনা অশ্রুসিক্ত নয়নে আজ সোমবার (৬ এপ্রিল) সকালে সংক্রামক ব্যাধি হাসপাতালে এনটিবি অনলাইনের কাছে তুলে ধরেন রাসেল মিয়া।

তিনি বলেন, রোববার সন্ধ্যায় সোনাইমুড়ি হাসপাতাল থেকে জানায়, আব্দুল্লাহর অবস্থা গুরুতর, দ্রুত ঢাকায় নিতে হবে। এরপর দ্রুত অ্যাম্বুলেন্স ঠিক করে ঢাকায় এসে শিশু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা মেডিকেলের পর আরও দুটি প্রাইভেট হাসপাতালে যাই। কোথাও সিট পাই নাই। শেষে সকালে সংক্রামক ব্যাধি হাসপাতালে ছেলেটিকে ভর্তি করাতে পারি।

এ সময় আব্দুল্লাহর পাশের সিটে থাকা শরিয়তপুর থেকে আসা রাবেয়া আক্তার বলেন, আমরা কেমন দেশে আছি যেখানে একটি অসুস্থ শিশুর জন্যও একটি সিট নিশ্চিত করা যায় না?

রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শিশু আব্দুল্লাহর সঙ্গে বাবা-মা। ছবি : এনটিভি অনলাইন

পাশ থেকে একজন বলেন, শিশু আব্দুল্লাহর কাহিনী যেন আমাদের স্বাস্থ্যব্যবস্থার এক করুণ প্রতিচ্ছবি। কীভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করব?

বিষয়টি নিয়ে কথা হয় সংক্রামক ব্যাধি হাসপাতালে সদ্য যোগ দেওয়া ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক আসমা খানমের সঙ্গে। তিনি বলেন, আমি আজই এখানে জয়েন করেছি। হয়তো কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমরা তা কাটিয়ে উঠতে চেষ্টো করব।

তিনি আরও জানান, আমাদের এখানে সিট রয়েছে ১০০টি। আজ এখন পর্যন্ত ভর্তি হাম রোগীর সংখ্যা ৬০ জন। বাকিরা অন্যান্য রোগী। এছাড়া আইসিইউতে ৬ জনের ম্ধ্যে ৫ জনই হামের রোগী বলে জানান তিনি। হাসপাতালটিতে ওষুধ কিংবা অক্সিজেনের সংকট না থাকলেও ভেন্টিলেটর সংকটের কথা জানান তিনি।

হাম শিশু হাসপাতাল ভর্তি চিকিৎসা

সংশ্লিষ্ট সংবাদ: হাম

৩১ আগস্ট ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৫৬
৩০ আগস্ট ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৬
২৯ আগস্ট ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৯৭
  2. হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৬
  3. ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬
  4. হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৩
  5. ডেঙ্গু আক্রান্ত আরও ৩৪২ জন হাসপাতালে ভর্তি
  6. হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭০

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x