Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
  • অন্যান্য
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১০:৪৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:৪৮, ০৮ এপ্রিল ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১০:৪৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:৪৮, ০৮ এপ্রিল ২০২৬
আরও খবর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
সবার প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে আসছে : স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে সিট খালি না থাকলেও হাম রোগী ফেরানো যাবে না : স্বাস্থ্য অধিদপ্তর
দুই কোটি শিশুকে আমরা হামের ভ্যাকসিন দিতে পারব : প্রধানমন্ত্রী
হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

মানিকগঞ্জে বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত প্রায় ১০০ শিশু

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১০:৪৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:৪৮, ০৮ এপ্রিল ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১০:৪৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:৪৮, ০৮ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে রোগীদের ভিড় বেড়েছে। ছবি : এনটিভি

মানিকগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের হামের সংক্রমণ। প্রতিদিন নতুন নতুন আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হওয়ায় জেলায় এক ধরনের জনস্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে।

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে এখন ঠাঁই নেই অবস্থা। শিশুদের জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে ফুসকুড়ির পাশাপাশি অনেকের ক্ষেত্রে নিউমোনিয়ার মতো জটিলতাও দেখা দিচ্ছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশু বিভাগের ৪৮টি শয্যার মধ্যে হামের রোগীদের জন্য প্রথমে ৬টি এবং পরে বাড়িয়ে ১২টি শয্যা নির্ধারণ করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে অনেক শিশুকে মেঝেতে শুইয়েই চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতালের করিডোরে অপেক্ষমান অভিভাবকদের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। শিবালয়ের তাড়াইল গ্রাম থেকে আসা ঋতু আক্তার জানান, তার সন্তান পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি। 

একইভাবে পূর্ব দাসরা এলাকার বিথী সরকার জানান, তার ছেলেকে যখন ভর্তি করা হয় তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। বর্তমানে চিকিৎসার পর শিশুরা কিছুটা সুস্থ হতে শুরু করলেও দীর্ঘ সময় হাসপাতালে থাকা এবং শিশুদের কষ্ট দেখে ভেঙে পড়েছেন মায়েরা।

হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. হুমায়ুন কবির জানান, সময়মতো চিকিৎসা শুরু করলে হাম থেকে দ্রুত সুস্থ হওয়া সম্ভব। তবে অবহেলা করলে বা চিকিৎসা নিতে দেরি করলে জটিলতা বাড়তে পারে। তিনি শিশুদের দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দিয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় ও বিশেষজ্ঞরা বলছেন, হাম মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত টিকাদান কর্মসূচি নিশ্চিত করা। শিশুদের টিকার আওতায় আনার পাশাপাশি প্রাথমিক উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হতে অনুরোধ করা হয়েছে।

হাম আক্রান্ত
১৩ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
১৩ এপ্রিল ২০২৬
হাম কেন দ্রুত ছড়িয়েছে, যা বললেন শিশু হাসপাতালের পরিচালক
১২ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গে আরও ১০ জনের মৃত্যু
১২ এপ্রিল ২০২৬
জ্বর হলেই হাসপাতালে ভিড় না করার পরামর্শ বিশেষজ্ঞদের
১১ এপ্রিল ২০২৬
হাম ও উপসর্গে আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৯৬০
১১ এপ্রিল ২০২৬
কাল থেকে ৫ সিটিতে হামের টিকাদান শুরু হবে : স্বাস্থ্য সচিব
১০ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
০৯ এপ্রিল ২০২৬
ফরিদপুরে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
০৯ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে বরিশালে আরও ২ জনের মৃত্যু
০৯ এপ্রিল ২০২৬
হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোগীদের রিপোর্ট নির্ভুল ও দ্রুত করার নির্দেশ বিএমইউ ভিসির
  2. হাসপাতালে সিট খালি না থাকলেও হাম রোগী ফেরানো যাবে না : স্বাস্থ্য অধিদপ্তর
  3. হিট স্ট্রোক কি? জেনে নিন লক্ষণ ও করণীয়
  4. হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  5. ডাল খেলে ইউরিক অ্যাসিড বাড়ে? কী বলছেন চিকিৎসকরা
  6. অবসাদ দূর করবে যেসব পুষ্টিকর খাবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x