কলার মোচা শুধু স্বাদেই নয়, গুণেও ভরপুর: জানুন স্বাস্থ্য উপকারিতা
আমাদের দেশে ঘরোয়া রান্নায় কলার মোচার কদর বহুদিনের। মোচার ঘণ্ট, ভাজি কিংবা ভর্তা—বিভিন্ন পদ ভাতের সঙ্গে পরিবেশন করা হলে অনেকেই তা আনন্দের সঙ্গে গ্রহণ করেন। গরম ভাতের সঙ্গে মোচা ভাজি হলে অনেকেই তা তৃপ্তির সঙ্গে খান। তবে শুধু স্বাদ নয়, পুষ্টিগুণেও ভরপুর এই মোচা।
বিশেষজ্ঞরা বলছেন, এই মোচার একাধিক গুণ রয়েছে। কলার মোচায় রয়েছে ফাইবার, প্রোটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাস, আয়রন, ম্যাগনেশিয়াম ও ভিটামিন ই-এর মতো গুরুত্বপূর্ণ উপাদান। কলাগাছের ফুল, ফল, পাতা—প্রতিটি অংশেই রয়েছে নানা স্বাস্থ্যগুণ। বিশেষজ্ঞরা বলছেন, মোচা দিয়ে বানানো পাঁচনে বহু স্বাস্থ্য-উপকারিতা রয়েছে। এ ছাড়াও এই পাঁচন নারীদের স্বাস্থ্যে খুবই উপকারী বিষয়। দেখে নেওয়া যাক মোচার পাঁচনে কী কী উপকারিতা রয়েছে।
ত্বক পরিচর্যায় মোচা
জানা যায়, ত্বক পরিচর্যার কাজে খুবই কার্যকরী ফল দেয় মোচা। হেয়ার সিরাম, ফেশিয়াল অয়েল, ক্রিম ও স্ক্রাব বানাতে মোচার উপকারিতা গুরুত্বপূর্ণ। অনেকেই বলছেন, বাড়িতে যখন মোচা আসে, তখন তা বেছে ফেলার পর, বাকি বহু অংশ মুখে প্যাক হিসাবে লাগিয়ে নিলেও, তা কার্যকরী ফল দেয়। এদিকে, মোচার পাঁচন রীতিমতো কার্যকরী ফল দেয় নারীদের স্বাস্থ্যের উন্নতিতে।
মোচার পাঁচনের উপকারিতা
রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে মোচার পাঁচন কার্যকরী ফল দেয়। একাধিক গুণ রয়েছে এই মোচার পাঁচনে। এ ছাড়াও মোচায় রয়েছে বল প্রদানকারী নানান গুণাগুণ। এতে রয়েছে অ্যান্টি এজিং বিভিন্ন উপকারিতা। এ ছাড়াও ক্যানসাররোধক বিভিন্ন ক্ষমতা থাকে মোচার পাঁচনে।
নারীস্বাস্থ্যের উন্নতিতে ও গর্ভাশয় সুরক্ষিত রাখতে এটি কার্যকর
অনেক নারীদের গর্ভাশয়ের জটিলতা দেখা যায়। আর বিশেষজ্ঞরা বলছেন, নারীদের গর্ভাশয়জনিত সমস্যা থেকে মুক্তি দিতে এই মোচার পাঁচনের জুড়ি মেলা ভার। তবে গর্ভাশয়ের সমস্যা কাটাতে মোচার পাঁচনে যদি একটু কাঁচা হলুদ মিশিয়ে দেওয়া যায়, তাহলে তা নারীদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো।
বাসায় কীভাবে মোচার পাঁচন তৈরি করবেন
প্রথমে মোচার ফুলগুলোকে ভালো করে পানিতে ফুটিয়ে নিতে হবে। এরপর এক চিমটি লবণ দিলেই হবে। এরপর ঠান্ডা হলে সেই পানিতে অর্ধেক চা চামচ জিরা গুঁড়া আর কালো জিরা মিশিয়ে দিয়ে দেবেন। এরপর তৈরি হয়ে যাবে মোচার পাঁচন।

ফিচার ডেস্ক