Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
  • অন্যান্য
ফিচার ডেস্ক
১২:৫৫, ২১ জুন ২০২৬
আপডেট: ১৩:০৪, ২১ জুন ২০২৬
ফিচার ডেস্ক
১২:৫৫, ২১ জুন ২০২৬
আপডেট: ১৩:০৪, ২১ জুন ২০২৬
আরও খবর
উচ্চ রক্তচাপের চিকিৎসায় বাজেটে বিশেষ বরাদ্দ দাবি
উচ্চ রক্তচাপ থাকা ৮০ শতাংশ পুরুষ ইরেকটাইল ডিসফাংশনে ভোগে  : জরিপ
দেশের এক-চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
প্রাপ্তবয়স্ক চারজনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন
উচ্চ রক্তচাপ-চোখের সমস্যায় রাজধানীর অধিকাংশ গাড়িচালক : বিআরটিএ

উচ্চ রক্তচাপ কি ক্রমাগত বাড়ছে? দৈনন্দিন এই ভুলগুলো করছেন না তো?

ফিচার ডেস্ক
১২:৫৫, ২১ জুন ২০২৬
আপডেট: ১৩:০৪, ২১ জুন ২০২৬
ফিচার ডেস্ক
১২:৫৫, ২১ জুন ২০২৬
আপডেট: ১৩:০৪, ২১ জুন ২০২৬

৯০ ভাগ রোগীর ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো নির্দিষ্ট কারণ জানা যায় না। একে প্রাইমারি বা এসেনসিয়াল উচ্চ রক্তচাপ বলে। সাধারণত বয়স্ক মানুষের উচ্চ রক্তচাপ বেশি হয়ে থাকে। কিছু কিছু বিষয় উচ্চ রক্তচাপের আশঙ্কা বাড়ায়। যেমন :

বংশানুক্রমিক : উচ্চ রক্তচাপের বংশগত ধারাবাহিকতা রয়েছে। মা-বাবার উচ্চ রক্তচাপ থাকলে সন্তানেরও উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা থাকে। এমনকি নিকটাত্মীয়ের উচ্চ রক্তচাপ থাকলেও অন্যদের রক্তচাপের ঝুঁকি থাকে।

ধূমপান : ধূমপায়ীদের শরীরে তামাকের নানা রকম বিষাক্ত পদার্থের প্রতিক্রিয়ায় উচ্চ রক্তচাপসহ ধমনী, শিরার নানা রকম রোগ ও হৃদরোগ দেখা দিতে পারে।

অতিরিক্ত লবণ গ্রহণ : খাবার লবণে সোডিয়াম থাকে। এটি রক্তের জলীয় অংশ বাড়ায়। এতে রক্তের আয়তন বেড়ে যায় এবং রক্তচাপও বেড়ে যায়।

অধিক ওজন এবং অলস জীবনযাত্রা : যথেষ্ট পরিমাণে ব্যায়াম ও শারীরিক পরিশ্রম না করলে শরীরের ওজন বেড়ে যেতে পারে। এতে হৃদযন্ত্রকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় এবং এর কারণে অধিক ওজনসম্পন্ন লোকদের উচ্চ রক্তচাপ হয়।

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস : অতিরিক্ত চর্বিজাতীয় খাবার, যেমন : মাংস, মাখন এবং ডুবো তেলে ভাজা খাবার খেলে ওজন বাড়বে। ডিমের হলুদ অংশ এবং কলিজা, মগজ এসব খেলে রক্তের কোলেস্টেরল বেড়ে যায়। রক্ত অতিরিক্ত কোলেস্টেরল হলে রক্তনালির দেয়াল মোটা ও শক্ত হয়ে যায়। এতে রক্তচাপ বাড়তে পারে।

অতিরিক্ত মদ্যপান : যারা নিয়মিত অত্যধিক পরিমাণে মদ্যপান করে, তাদের উচ্চ রক্তচাপ বেশি হয়। অ্যালকোহলে অতিরিক্ত ক্যালরি থাকে। এতে ওজন বাড়ে এবং রক্তচাপ বেড়ে যায়।

ডায়াবেটিস : ডায়াবেটিস রোগীদের অ্যাথারোস্কেরোসিস বেশি হয়। এতে প্রবীণদের সঙ্গে সঙ্গে ডায়াবেটিস রোগীদের উচ্চ রক্তচাপ দেখা দেয়। এ ছাড়া তাদের অন্ধত্ব ও কিডনির নানা রকম রোগ হতে পারে।

অতিরিক্ত উৎকণ্ঠা : অতিরিক্ত রাগ, উত্তেজনা, ভীতি এবং মানসিক চাপের কারণেও রক্তচাপ সাময়িকভাবে বেড়ে যেতে পারে। এই মানসিক চাপ অব্যাহত থাকলে এবং রোগী ক্রমবর্ধমান মানসিক চাপের সঙ্গে খাপ খাওয়াতে না পারলে উচ্চ রক্তচাপ স্থায়ী রূপ নিতে পারে।

কিছু কিছু রোগের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া গেলে একে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। এই কারণগুলোর মধ্যে কয়েকটি হলো :

কিডনির রোগ।

অ্যাড্রেনাল গ্রন্থি ও পিটুটারি গ্রন্থির টিউমার।

ধমনীর বংশগত রোগ।

গর্ভধারণ অবস্থায় অ্যাকলাম্পসিয়া ও প্রিঅ্যাকলাম্পসিয়া হলে।

অনেক দিন ধরে জন্মনিয়ন্ত্রণের বড়ির ব্যবহার। স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ এবং ব্যথা নিরামক কিছু কিছু ওষুধ খেলে।

উচ্চ রক্তচাপ

সংশ্লিষ্ট সংবাদ: উচ্চ রক্তচাপ

২০ মার্চ ২০২৫
দেশের এক-চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
১৬ মে ২০২৪
প্রাপ্তবয়স্ক চারজনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন
২১ সেপ্টেম্বর ২০২২
‘প্রাপ্তবয়স্কদের প্রতি পাঁচজনে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯
  2. হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
  3. ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০
  4. হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৩
  5. উচ্চ রক্তচাপ কি ক্রমাগত বাড়ছে? দৈনন্দিন এই ভুলগুলো করছেন না তো?
  6. হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৮৭

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x