ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৮ জন হাসপাতালে ভর্তি
প্রতীকী ছবি
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
আজ শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৪ জুন, ময়মনসিংহ বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১০ জন এবং বরিশাল বিভাগে ২ জন রয়েছেন।
চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮১৫ জন এবং মোট ২৪ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ দুই হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

এনটিভি অনলাইন ডেস্ক