Skip to main content
NTV Online
Dektop Mobile

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
  • অন্যান্য
ফিচার ডেস্ক
১৬:২৫, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৯, ১২ আগস্ট ২০২৬
ফিচার ডেস্ক
১৬:২৫, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৯, ১২ আগস্ট ২০২৬
আরও খবর
দীর্ঘদিনের কাশি দূর করার পাঁচ কার্যকর ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্য ডেকে আনতে পারে  আট মারাত্মক রোগ!
ডায়রিয়ায় ডিম খাওয়া ভাল না মন্দ?
‘ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা’ বই পরিমার্জনে রাজধানীতে কর্মশালা
আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, দুই চিকিৎসককে শোকজের নির্দেশ

বর্ষায় লিভারের পানিবাহিত রোগ: ঝুঁকি ও সচেতনতা

ফিচার ডেস্ক
১৬:২৫, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৯, ১২ আগস্ট ২০২৬
ফিচার ডেস্ক
১৬:২৫, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৯, ১২ আগস্ট ২০২৬

বর্ষা মানেই চারদিকে থইথই পানি আর জলাবদ্ধতা। আর এই ঋতুতে বাড়ে নানা ধরনের সংক্রামক রোগের প্রকোপ। এর মধ্যে পেটের পীড়া বা সাধারণ জ্বর হলেও অনেকেই হয়তো জানেন না, এর মারাত্মক প্রভাব পড়তে পারে আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারের ওপর। সম্প্রতি এনটিভির নিয়মিত আয়োজন 'স্বাস্থ্য প্রতিদিন' অনুষ্ঠানের একটি পর্বে লিভারের পানিবাহিত রোগ ও এর বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন  লিভার রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ  অধ্যাপক ডা. এ কে এম শামসুল কবীর।

ডা. শামসুল কবীরের মতে, পানিবাহিত রোগের কারণে লিভার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশ বেশি। এর মধ্যে প্রধান ও সাধারণ রোগগুলো হলো ভাইরাল হেপাটাইটিস বা জন্ডিস, যার মধ্যে বিশেষ করে বর্ষাকালে হেপাটাইটিস এ এবং ই এর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়। এ ছাড়া ব্যাকটেরিয়াজনিত এন্টারিক ফিভার বা টাইফয়েড এবং ব্যাকটেরিয়ার সংক্রমণে লিভারে পুঁজ জমার (লিভার অ্যাবসেস) মতো সমস্যাও হতে পারে, যার প্রধান বাহক দূষিত পানি। এমনকি ডেঙ্গু বা চিকুনগুনিয়ার মতো রোগ মশার মাধ্যমে ছড়ালেও, এসব রোগেও রোগীর লিভারের কার্যক্রম মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, পানির মাধ্যমে ভাইরাস কীভাবে মানবদেহে প্রবেশ করে? চিকিৎসকের ব্যাখ্যা অনুযায়ী, হেপাটাইটিস এ বা ই আক্রান্ত কোনো ব্যক্তির মলের মাধ্যমে ভাইরাসটি পরিবেশে ছড়ায় এবং কোনোভাবে পানির উৎসের সাথে মিশে যায়। আমাদের দেশের অনেক এলাকায় ওয়াসার সাপ্লাই লাইন ও ময়লার স্যুয়ারেজ লাইন পাশাপাশি বা ত্রুটিপূর্ণ থাকায় পাইপ ফেটে দূষিত পানি বিশুদ্ধ পানির লাইনে মিশে যাওয়ার ঝুঁকি থাকে। শুধু পানি ফুটিয়ে খেলেই পুরোপুরি নিরাপদ থাকা যায় না, কারণ সেই পানি দিয়ে থালা-বাসন ধোয়া, কাঁচা শাকসবজি ও সালাদ ধোয়া কিংবা রাস্তাঘাটের খোলা শরবত পানের মাধ্যমেও এই ভাইরাস খুব সহজে শরীরে প্রবেশ করতে পারে।

চিকিৎসকের মতে, জীবাণুযুক্ত পানি সামান্য পরিমাণেও শরীরে প্রবেশ করলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে যে কারও হেপাটাইটিস হতে পারে। তাই এই বর্ষায় সুস্থ থাকতে পানি কেবল ফুটিয়ে খাওয়ার পাশাপাশি রান্নার কাজে বা থালা-বাসন ধোয়ার ক্ষেত্রেও নিরাপদ পানি ব্যবহার করতে হবে। রাস্তাঘাটে তৈরি খোলা শরবত, কাটা ফল বা অস্বাস্থ্যকর সালাদ খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সামান্য সচেতনতাই পারে আপনাকে ও আপনার পরিবারকে লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের মারাত্মক ঝুঁকি থেকে রক্ষা করতে।

স্বাস্থ্য

সংশ্লিষ্ট সংবাদ: স্বাস্থ্য

১২ আগস্ট ২০২৬
দীর্ঘদিনের কাশি দূর করার পাঁচ কার্যকর ঘরোয়া উপায়
১২ আগস্ট ২০২৬
কোষ্ঠকাঠিন্য ডেকে আনতে পারে  আট মারাত্মক রোগ!
১২ আগস্ট ২০২৬
ডায়রিয়ায় ডিম খাওয়া ভাল না মন্দ?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বর্ষায় লিভারের পানিবাহিত রোগ: ঝুঁকি ও সচেতনতা
  2. হাম ও ‎হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫
  3. দীর্ঘদিনের কাশি দূর করার পাঁচ কার্যকর ঘরোয়া উপায়
  4. ডায়রিয়ায় ডিম খাওয়া ভাল না মন্দ?
  5. কোষ্ঠকাঠিন্য ডেকে আনতে পারে  আট মারাত্মক রোগ!
  6. সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নতুন করে ২ হাজার ৯৪১ রাজস্ব পদের প্রস্তাব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x