হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়েছেন ৮১৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২২ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যাে এক লাখ ৪৮ হাজার ৪০৬ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৫ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ২৭৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৯ হাজার ৫৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২৫ হাজার ১৫১ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে ও গত ১৫ মার্চ থেকে ২২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৩১ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক