সংগীতশিল্পী আনিকার পছন্দের ইয়োগার্ট কেক ডিলাইট
এখন পবিত্র মাহে রমজান। সারা দিন রোজা রাখার পর ইফতার বা সেহরিতে আমাদের খেতে হবে স্বাস্থ্যসম্মত খাবার। ইফতারে অনেকের পছন্দ ইয়োগার্ট কেক ডিলাইট। আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ইয়োগার্ট কেক ডিলাইট রান্না করতে পারবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান পান্ডা মার্ট আজকের রেসিপির একটি পর্বে ইয়োগার্ট কেক ডিলাইটের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী এ্যানি রেশমা। অতিথি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আনিকা। অনেকের মতো এটি তাঁর পছন্দের খাবার।
আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে ইয়োগার্ট কেক ডিলাইট রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. পরিমাণমতো প্রসেসড মিল্ক
২. আধা কাপ চায়না গ্রাস
৩. দেড় কাপ চিনি
৪. তিন টেবিল চামচ কনডেন্স মিল্ক
৫. তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার
৬. পরিমাণমতো পানি
৭. দুই কাপ টক দই
৮. পরিমাণমতো জেলি
৯. পরিমাণমতো কেক
প্রস্তুত প্রণালি
প্রথমে সসপ্যানে প্রসেসড মিল্ক নিন। এতে চায়না গ্রাস, চিনি, কনডেন্স মিল্ক, কর্নফ্লাওয়ার, পানি ও টক দই দিয়ে রান্না করে মিশ্রণ তৈরি করুন।
আরেকটি পাত্রে লেয়ার করে প্রথমে জেলি, কেক ও মিশ্রণ ঢেলে দিন। সবশেষে আনার, বাদাম ও ফ্রুটস কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ইয়োগার্ট কেক ডিলাইট। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক