ইফতার
সিক্স সিজনে ভিন্ন ধাঁচের আয়োজন
গুলশান-২ নম্বরে অবস্থিত ফাইভস্টার ধাঁচের হোটেল সিক্স সিজন আয়োজন করেছে ভিন্ন ধাঁচের দুটি ইফতার-ডিনার বুফের আয়োজন। গতবারের মতো এবারেও তাদের স্পেশাল রেস্টুরেন্ট বানকাতে থাকছে ওরিয়েন্টাল কুজিনে ইফতার। তাদের রেস্টুরেন্ট জুড়ে করা হয়েছে রাজকীয় উপস্থাপনা। আর খাবারে ভিন্নতা আনতে থাকছে চাইনিজ, কোরিয়ান এবং জাপানিজ ফুডের মহা সমারোহ। এ ছাড়া রয়েছে লাইভ খাবার। যেখানে শেফ আপনার সামনেই, আপনার পছন্দমতো খাবার তৈরি করবেন।
আর যারা বেস্ট শুশি খেতে চান, তাদেরও আসতে হবে এখানে। এসব খাবার যদি বুফে হয়, তাহলে তো কথাই নেই। কারণ আপনি নিশ্চই একমত যে অরিয়েন্টাল বাফেট একমাত্র এখানেই হয়। ভিনদেশি খাবারের এই মহা আয়োজনে যোগ দিতে চাইলে আপনাকে গুনতে হবে এক হাজার ৯৯৯ টাকা, ভ্যাট ছাড়া। আপনার প্রিয়জনকে নিয়ে যদি বাইরে কোথাও ইফতার এবং ডিনার করতে চান, তবে স্কাই পুল রেস্টুরেন্ট আপনার জন্য বেস্ট জায়গা। এটিও সিক্স সিজন হোটেলের আর একটি আকর্ষণ। তাদের টপ ফ্লোরের সুইমিংপুলকে কেন্দ্র করে সাজানো হয়েছে এই রেস্টুরেন্টি। পুরোটা যেন সৃষ্টি করেছে আলো-আঁধারি এক পরিবেশ। উপরে রাতের আকাশ আর পাশে স্বচ্ছ পানি। অবশ্যই আপনার প্রিয়জনকে মুগ্ধ করবে। আর এই পরিবেশে আপনার খাবারের আবেদন বাড়িয়ে দিতে থাকছে লাইভ গ্রিল্ড কাবাবের মহা আয়োজন। অন্যান্য খাবারের সাথে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লাইভ কাবাব। ভিন্ন ধাঁচের এই ইফতার ডিনারের জন্য আপনাকে গুনতে হবে দুই হাজার ৯৯ টাকা, ভ্যাট ছাড়া। আর গুলশান ২-এর কাছাকাছি থাকেন তাঁরা চলে যেতে পারেন ৯৬ নম্বর রোডের ১৯ নম্বর বাড়িতে। সেখানেই পাবেন হোটেল সিক্স সিজন।

তৌহিদুল ইসলাম তুষার